পঞ্চগড়ে জাতীয় জন্ম নিবন্ধন দিবস উদযাপন

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি :

জন্ম সনদ শিশুর অধিকার, বাস্তবায়নের দায়িত্ব সবার এ প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় জন্ম নিবন্ধন দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৬ অক্টোবর (মঙ্গলবার) সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় জন্ম নিবন্ধন দিবস উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মাসুদুল হকের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলু।

এ সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী মন্ডল, উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গীর আলম ও উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, প্রিয় সময় গুজব প্রচার করে না

০৭ অক্টোবর ২০২০ খ্রি. ২২ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, ১৯ সফর ১৪৪২ হিজরি, বুধবার

You might like