পঞ্চগড়ে সাংবাদিকের উপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ে শিক্ষক, সাংবাদিক ও নাট্যকার আব্দুর রহিমের উপর নৃশংস হামলার প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন।

১০ অক্টোবর (শনিবার) দুপুর ১২.০০ টায় পঞ্চগড় শহীদ মিনার চত্ত্বর সংলগ্ন ঢাকা-পঞ্চগড় মহাসড়কে পঞ্চগড় ক্রিয়েটিভ এসোসিয়েশন, পঞ্চগড় বিদ্রোহী যুব উন্নয়ন থিয়েটার, রেঞ্জার স্পোটিং ক্লাব, করতোয়া ক্রিকেট একাদশ, মুক্ত সাংস্কৃতিক সংঘ, ষড়ঋতু শিশু শিক্ষা সেবা প্রতিষ্ঠান যৌথ ভাবে এ মানববন্ধন কর্মসূচি পালন করে। বিভিন্ন ব্যানার ফেস্টুন হাতে নিয়ে মানববন্ধন কর্মসূচিতে আংশনেয় সর্বস্তরের মানুষ।

এ সময় ইবনে জায়েদ বলেন, ‘আব্দুর রহিম স্যার রাষ্ট্রপতি কর্তৃক স্বর্ণ পদকে ভূষিত শিক্ষক। তাঁর উপর হামলার তীব্র নিন্দা এবং সন্ত্রাসীদের গ্রেফতারের দাবী জানাচ্ছি।’

পঞ্চগড় বিদ্রোহী শিশু কিশোর থিয়েটারের শিল্পী ও শিক্ষক আর্ন্তজাতিক পদকে ভুষিত শিক্ষক তানভীর হাসান রাসেল বলেন, ‘আমরা লজ্জিত, আমরা একজন শিক্ষকের সম্মান দিতে পারিনি। আব্দুর রহিম স্যারের উপর হামলার নিন্দা জানাচ্ছি। আমরা অপরাধীদের দৃষ্টান্ত মূলক সাজা চাচ্ছি।’

এ সময় ভুক্তভুগি শিক্ষক, সাংবাদিক ও নাট্যকার আব্দুর রহিম হামলার বর্ণনা দিয়ে বক্তব্য দেন।

উল্লেখ, গত ৫ অক্টোবর পঞ্চগড় প্রেস ক্লাবের অফিস কক্ষে দরজা বন্ধ করে সাংবাদিক মোঃ শহিদুল ইসলাম সহিদ এবং পরে সাজ্জাদুর রহমান সাজ্জাদ সাংবাদিক আব্দুর রহিমকে মারধর করে। আব্দুর রহিম এব্যাপারে গত ৭ অক্টোবর পঞ্চগড় চীফ জুডিশিয়াল আমলী আদালত-১ পঞ্চগড়ে ৩৪১/৪৪৮/৩২৩/৩২৪/৩০৭/৩৭৯/৫০৬ (২) ধারায় একটি মামলা দায়ের করেছেন।

আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য

১০ অক্টোবর ২০২০ খ্রি. ২৫ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, ২২ সফর ১৪৪২ হিজরি, শনিবার

You might like