নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বাজেট ঘোষণা

নারায়ণগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জের সিটি করপোরেশনের ২০২০-২০২১ অর্থ বছরের বাজেট ঘোষনা করা হয়েছে। এই অর্থ বছরের রাজস্ব ও উন্নয়নে ৭৫৫ কোটি ৭৩ লক্ষ ৪৩ হাজার ১৪৪ টাকার বাজেট ঘোষনা করেন নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে শহরের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে এই বাজেট ঘোষনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা আবুল হোসেন, প্যানেল মেয়র বিভা হাসান, কাউন্সিলর, সংরক্ষিত নারী ও গনমাধ্যমকর্মী সহ আরো অনেকে।

You might like