রূপগঞ্জে দাউদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী আনোয়ার হোসেনের গণসংযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আসন্ন দাউদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৯নং ওয়ার্ল্ড মেম্বার পদপ্রার্থী আনোয়ার হোসেনের তালা প্রতিকে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) বিকালে উপজেলার দাউদপুর ইউনিয়নের শিমুলীয়া থেকে কাজিরবাগ এলাকা পর্যন্ত এ গণসংযোগ অনুষ্ঠিত হয়।
গণসংযোগকালে তালা প্রতিকে মেম্বার পদপ্রার্থী আনোয়ার হোসেন বলেন, আমি গত নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে এলাকার রাস্তা-ঘাট, মসজিদ-মাদ্রাসা সহ বিভিন্ন উন্নয়ন করেছি। আগামী নির্বাচনে পুনরায় নির্বাচিত হলে আমার অসমাপ্ত কাজ গুলো করে দাউদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলবো। গনসংযোগে আরো উপস্থিত ছিলেন মাশকুর রহমান জিতু, ফজলুল হক, আব্দুল্লাহ সরকার, আমজাদ সরকার, শহীদুল্লাহ বাচ্চু, আনোয়ার, ফিরোজ বেপারী, আল আমিন মালুম, দুলাল বেপারী প্রমুখ।

আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, পাঠকের আস্থাই আমাদের মূলধন

১৭ অক্টোবর ২০২০ খ্রি. ০১ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ, ২৯ সফর ১৪৪২ হিজরি, শনিবার

You might like