

মেহেদী হাসান রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট:
কাকড়াজান ইউনিয়ন নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী কাকড়াজান ইউনিয়ন আওয়ামিলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক শেখ ফরিদুজ্জামান ফরিদ পূজা মন্ডপ পরিদর্শন।
আজকে রবিবার সন্ধ্যায় তিনি প্রায় অর্ধ শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে কাকড়াজানে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। এবং হিন্দু সনাতন ধর্মালম্ববিদের সাথে মতবিনিময় করেন। একই সাথে নিজের ব্যাক্তিগত তহফিল থেকে মন্ডপ গুলোতে আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।

শেখ ফরিদুজ্জামান ফরিদ আসন্ন ইউনিয়ন নির্বাচনে কাকড়াজান ইউনিয়ন আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশায় নির্বাচনী প্রচারনায় মাঠে নেমেছেন। তিনি সকলের দোয়া ও সমর্থন চান। পূজা মন্ডপ পরিদর্শন কালে উপস্থিত ছিলেন কাকড়াজান ইউনিয়ন আওয়ামিলীগের আহবায়ক গেলাম মোস্তফা, সখীপুর উপজেলা মেম্বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, উপজলা ও ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মী।
আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, পাঠকের আস্থাই আমাদের মূলধন
২৫ অক্টোবর ২০২০ খ্রি. ০৯ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ, ০৭ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি, রোববার









