জাতীয় নিরাপদ সড়ক চাই ২০২০ উপলক্ষে নারায়ণগঞ্জে আলোচনাসভা

মোঃ সোহেল কিরণ
নারায়ণগঞ্জ প্রতিনিধি :

নিরাপদ সড়ক চাই জাতীয় দিবস-২০২০ উপলক্ষে নারায়ণগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভার উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসীন উদ্দিন।

সভায় জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরা ববি’র সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট খালেদ হায়দার খাঁন কাজল, নিরাপদ সড়ক চাই নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি ও রোটারিয়ান ডা. আল-ওয়াজেদুর রহমান, নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক কমিটির সভাপতি শামসুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা বিআরটিএ সহকারী পরিচালক সৈয়দ আইনুল হুদা চৌধুরী প্রমুখ।

সভায় জেলা প্রশাসক জসীম উদ্দিন বলেন, সড়ক নিরাপদ রাখতে জেলা প্রশাসন, বিআরটিএ, জেলা ট্রাফিক পুলিশ, পরিবহন মালিক ও শ্রমিকদের অঙ্গ সংগঠন এবং নিরাপদ সড়ক চাই (নিসচা) সকলকে একসাথে কাজ করতে হবে।

এসময় নি স চা নারায়ণগঞ্জ জেলা সভাপতি রোটারিয়ান ডা. আল ওয়াজেদুর রহমান বলেন, চালকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের উপর জোর দিতে বিআরটিএ কে আরও জোরদার ভূমিকা পালন করতে হবে, পাশাপাশি ট্রাফিক বিভাগকে আইনের সঠিক প্রয়োগ করতে হবে।

এছাড়াও বিভিন্ন পরিবহন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ তাদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন।

                          

আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, পাঠকের আস্থাই আমাদের মূলধন

২৫ অক্টোবর ২০২০ খ্রি. ০৯ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ, ০৭ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি, রোববার

You might like