

রাকিবুল হাসান, মনপুরা (ভোলা) সংবাদদাতা :
ভোলার মনপুরা উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
২৬ নভেম্বর (বৃহস্পতিবার) সকালে উপজেলার অডিটোরিয়াম চত্বরে ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে মনপুরা উপজেলা নির্বাহী অফিসার সেলিম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মনপুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান সেলিনা আক্তার চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনপুরা উপজেলায় আ’লীগ এর সহ-সভাপতি এ,কে,এম শাহাজান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ সুমন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইলিয়াছ মিয়া, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান প্রমুখ।
পরে বিচারকমন্ডলী প্রত্যেকটি স্টল পরিদর্শন করে কলেজ পর্যায়ে মনপুরা সরকারী ডিগ্রী কলেজকে প্রথম, মনোয়ারো বেগম মহিলা কলেজকে দ্বিতীয় ও সাকুচিয়া আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব কলেজকে তৃতীয় এবং মাধ্যমিক পর্যায়ে সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়কে প্রথম, হাজীর হাট মডেল সরকারী মাধ্যমিক বিদ্যালয়কে দ্বিতীয় ও মনপুরা মাধ্যমিক বিদ্যালয়কে তৃতীয় ঘোষণা করে তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য
আপডেট সময় : ০৭:৫৪ পিএম
২৬ নভেম্বর ২০২০ খ্রি. ১১ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ, ১০ রবিউস সানি ১৪৪২ হিজরি, বৃহস্পতিবার











