মানিকগঞ্জে মাদ্রাসার অফিসে গৃহবধূকে ধর্ষণ

নিউজ ডেস্ক :

মানিকগঞ্জের সিংগাইর পৌর এলাকায় একটি মাদ্রাসার অফিস কক্ষে গৃহবধূ ধর্ষণের ঘটনায় চার জনকে আসামি করে থানায় মামলা করেছেন ভুক্তভোগী এক নারী।

শনিবার (৫ ডিসেম্বর) রাতে ওই মামলায় ধর্ষক ও তার ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। সূত্র : বাংলাট্রিবিউন

গ্রেফতারকৃতরা হলো, টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সারোটিয়া গাজী গ্রামের ছমেদ মিয়ার ছেলে ধর্ষক রিপন মিয়া (২৫) ও সুজল মিয়া।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৯ নভেম্বর রাত ৮টার দিকে মাদ্রাসার পরিচালকের অনুপস্থিতিতে রিপন ওই গৃহবধূকে মাদ্রাসার অফিস কক্ষে নিয়ে একাধিকবার ধর্ষণ করে। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন ওই কক্ষে তালা লাগিয়ে দেয়। পরে রিপনের পক্ষ নিয়ে তার ভাই সুজন মিয়া, আজিমপুর এলাকার আবু বক্কর ও জসিম উদ্দিন মীমাংসার কথা বলে তাদের সরিয়ে দেয়। অভিযুক্ত রিপন ওই মাদ্রাসার প্রাক্তন ছাত্র। পরিচালকের অনুপস্থিতিতে সে ওই প্রতিষ্ঠানের দায়িত্বে ছিল।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মাহফুজ রানা বলেন, শুক্রবার ওই গৃহবধূ চার জনকে আসামি করে থানায় মামলা করে। শনিবার ধর্ষক ও তার ভাইকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার ১নং আসামি রিপনকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।

আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, পাঠকের আস্থাই আমাদের মূলধন

আপডেট সময় : ০২:৪২ পিএম

০৭ নভেম্বর ২০২০ খ্রি. ২২ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ, ২১ রবিউস সানি ১৪৪২ হিজরি, সোমবার

You might like