চর্যাপদ একাডেমির মহাপরিচালক রফিকুজ্জামান রণির কৃতজ্ঞতা প্রকাশ

 

চর্যাপদ সাহিত্য একাডেমির নব-গঠিত কমিটির মহাপরিচালক রফিকুজ্জামান রণি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আগামী ৫ বছরের জন্যে তাকে মহাপরিচালকের দায়িত্ব প্রদান করায় তিনি সমঝোতা কমিটির ধন্যবাদ জ্ঞাপন করে চর্যাপদ পরিবারের সকল সদস্যের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এক ক্ষুদে বার্তায় রফিকুজ্জামান রণি জানান, আমি অত্যন্ত আনন্দিত এবং মুগ্ধ। আজ আমি গর্ব করে বলতে পারি চর্যাপদ একাডেমির প্রতিটি সদস্য আমাকে অনেক ভালোবাসে এবং আমার নেতৃত্বকে শ্রদ্ধা করে। আমি চেষ্টা করবো তাদের এই আন্তরিকতার মর্যাদা দিতে।

আশা করি, আবারও কাজ করতে গিয়ে সকলের আন্তরিক সহযোগিতা পাবো। অচিরেই একটি আনন্দঘন মুহূর্তে মিলিত হবো আমরা।

উল্লেখ্য, আদি এবং অন্তে সত্য ও সুন্দরে আছিÑএই শ্লোগানে ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয় চর্যাপদ সাহিত্য একাডেমি। স্বচ্ছভাবে বছরে দুইবার পুরস্কার/পদক প্রদান করে প্রতিষ্ঠানটি অল্প সময়ে জনপ্রিয় হয়ে ওঠে; এছাড়া গ্রামে গ্রামে ঢুকে ‘বই উপহার কর্মসূচি’ পালনের মাধ্যমে সারাদেশে আলোড়ন সৃষ্টি করে। এ রকম আরও অনেক প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ সম্প্রতি এর প্রতিষ্ঠাতা রফিকুজ্জামান রণি ফ্রেন্ডস অব হিউমেনিটি বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২০ লাভ করেন।

গত ২৯ মে ২০২১ শনিবার সমঝোতা কমিটির সিদ্ধান্তে আবারও তাকে মহাপরিচালকের দায়িত্ব প্রদান করা হয়। সেইসঙ্গে আগামী ৫ বছরের জন্যে ৩৫ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

You might like