

মো. মজিবুর রহমান রনি:
দীর্ঘ লকডাউনের পর আবারও পুরোনো রূপে ফিরতে শুরু করেছে হাজীগঞ্জ বাজার।

করোনা বিস্তার রোধে সরকার ঘোষিত বিধি নিষেধ বাস্তবায়নে সারা দেশে চলছিল কঠোর লকডাউন।সরকারের ঘোষণা মতে আজ থেকে প্রত্যাহার করা হয়েছে লকডাউন।
তাই গতকালের প্রস্তুতি শেষে আজ থেকে স্বভাবিক হতে শুরু করেছে সব কিছু। চলাচল শুরু হয়েছে দুর পাল্লার বাস, ট্রেন ও নৌ-যান। খুলেছে সপিং মল দোকান পাটসহ বিভিন্ন মার্কেট।
সারাদেশের ন্যায় চাঁদপুরের হাজীগঞ্জ বাজারও যেন ফিরে পেতে শুরু করেছে তার পুরোনো রূপ। আজ সকাল থেকেই বাজারের প্রধান সড়কও যেন ফিরে পেয়েছে চাঞ্চল্যতা ।বেলা বাড়ার সাথে সাথে বেড়েছে যানবাহনের চাপ, পথচারিদের সমাগম, ক্রেতাদের উপস্থিতি সেই সাথে যানঝটের সেই পুরোনো চিত্র ।বেড়েছে ব্যাবসায়ীদের মনবল আগ্রহ বরে খুলেছে দোকানপাট। যেন মৃদু হাসিতে হাসছে হাজীগঞ্জ বাজার।
বাজারের ব্যাবসায়ী জসিম উদ্দিন বলেন- লকডাউনে ব্যাবসার অস্তিত্ব হারিয়ে চালান পুঁজি খেয়ে বসে আছি, আজ লকডাউন ছাড়াতে মনে একটু স্বস্তি পাচ্ছি। আর দোয়া করি লকডাউন যেন আর না দেয় সরকার।
ক্রেতার উপস্থিতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন লকডাউনের কারণে এতদিন কেউ বাজারে আসতে পারে নাই আজ লকডাউন ছাড়াতে ক্রেতাদের মোটামুটি উপস্থিতি দেখা যাচ্ছে এবং মোটামুটি বেছাকেনা হচ্ছে ।








