ফরিদগঞ্জে আনন্দ বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত অর্ধশত

ফরিদগঞ্জ প্রতিনিধি :

চাঁদপুরের ফরিদগঞ্জের ধানুয়ায় দ্রুতগামী যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে অন্তত অর্ধশত যাত্রী আহত হওয়ার ঘটনা ঘটেছে ।

এ সময় রাস্তার পাশ দিয়ে বাই সাইকেল আরোহী মোঃ সোহেল মিজি (৫৫) গুরুতর আহত হন। বুধবার সকাল ১১টার দিকে ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দ উত্তর ইউনিয়নের চাঁদপুর রায়পুর আঞ্চলিক সড়কের ধানুয়া দাস বাড়ী সংলগ্ন স্থানে এঘটনা ঘটে।

গুরুতর আহত সোহেল মিজি উপজেলার ৯নং গোবিন্দপুর ইউনিয়নের উত্তর চাঁদপুর গ্রামের মো. আব্দুল কাদের মাষ্টারের ছেলে। তাকে প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ও পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সাইকেল-আরোহী সোহেল মিজি ফরিদগঞ্জ থেকে স্থানীয় বাজারের তার দোকানের জন্য মালামাল কিনে বাড়ি ফিরছিলেন। এসময় চাঁদপুর-লক্ষ্মীপুর-চৌমুহনী সড়কের ধানুয়া এলাকার দাস বাড়ির সামনে আসলে পিছন থেকে দ্রুতগামী যাত্রীবাহী ‘আনন্দ বাস’ তাকে ধাক্কা দিয়ে সে গুরুতর আহত হয়।
বাসে থাকা যাত্রীদের প্রাথমিক চিকিৎসা নিয়েই সেখান থেকে চলে যান।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, ঘটনাস্থল থেকে গাড়িটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে তাকে এখনো আটক করা সম্ভব হয়নি। তাকে আটকের চেষ্টা চলছে।

You might like