হাজীগঞ্জের বলাখালে অটোরিকশাসহ হাতেনাতে চোর আটক

মো.মজিবুর রহমান রনি :
১৩ আগস্ট (শুক্রবার) বিকেলে চুরি যাওয়া অটোরিকশাসহ এক চোরকে আটক করেছে হাজীগঞ্জ থানা পুলিশ।

আটক চোর হলেন হাজীগঞ্জ উপজেলার বলাখাল হাজী বাড়ির আবদুর রবের ছেলে ইসমাইল হোসেন (২৩)।

অটোরিকশার মালিক মনির হোসেন (৫০) বলেন, আমি আমার অটোরিকশা মসজিদের কাছে রেখে জুমার নামাজ পড়তে যাই নামাজ শেষে এসে দেখি আমার গাড়ি নেই, তাই পাগলের মত এদিক সেদিক ছুটতে থাকি আর মানুষকে জিজ্ঞাসাবাদ করি। প্রায় ১ ঘন্টা পর দেখি চোর আমার অটোরিকশা চালিয়ে রামপুর ব্রিজের সামনে দিয়ে যাচ্ছে আমি আশপাশের লোকজনকে বল্লে তাদের সহযোগিতায় চোরকে আমার গাড়িসহ আটক করে থানায় ফোন দেই।

হাজীগঞ্জ থানার এসআই জাকারিয়া বলেন, আমি খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই এবং অটোরিকশাসহ চোরকে থানায় নিয়ে আসি এবং মামলার প্রস্তুতি চলছে।

You might like