

নিজস্ব প্রতিবেদক :
চাঁদপুর জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় একজন ও উপসর্গ নিয়ে ছয়জন মারা গেছেন।

শনিবার (১৪ আগস্ট) হাসপাতালের করোনা বিষয়ক ফোকালপারসন ডা. মো. সুজাউদ্দৌলা রুবেল বিষয়টি নিশ্চিত করেন।
করোনায় মৃত ব্যক্তি হলেন- শরীয়তপুর জেলার সখিপুর উপজেলার উত্তর তারাবুনিয়া গ্রামের ইয়ারুন নেছা (৮০)। অন্যদিকে মনোয়ারা বেগম (৭০), জেসমিন (৪০), আবদুর রহিম (৬০), লাভলী আক্তার (৩৮), আশুরা (৬০) ও জয়নাল আবেদীন (৭০) উপসর্গ নিয়ে মারা গেছেন।
চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্র জানায়, চাঁদপুরে শুক্রবার পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ২১৬ জন। এছাড়াও জেলায় নতুন আরও ৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে।








