

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ প্রতিনিধি :
ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়নে ইসলামী ব্যাংক বাংলাদেশ লি. এর এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। নারিশা বাজার আউটলেটের এজেন্ট সম্ভ্রাট মোল্লা বিজনেজ পয়েন্ট।

সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নারিশা বাজারে হাজী সিরাজ মার্কেটের ২য় তলায় এ এজেন্ট ব্যাংকিং শাখার ফিতা কেটে শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।
জানা যায়, ১৯৮৩ সাল থেকে ইসলামী ব্যাংক সারাদেশে প্রায় ৫ হাজার নেটওয়ার্কে বিস্তার লাভ করেছে। সারাদেশে এই ব্যাংকের ৩৭০টি শাখা প্রায় ১’শ শাখা, ২৬শ এজেন্ট আউটলে টিএম বুথ রয়েছে। এই বিস্তৃর্ণ নেটওয়ার্কের মাধ্যমে নিরবিচ্ছিন্নভাবে ইসলামী ব্যাংক গ্রাহকদের সেবা প্রদান করছে।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লি. এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা দক্ষিণের জোন প্রধান আবু ছাঈদ মো. ইদ্রিস সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইসলামী ব্যাংক দোহার শাখার প্রধান আইবিবিএল, এভিপি মুহাম্মদ আব্দুল আলীম সরকার, বীর মুক্তিযোদ্ধা ডা. আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা রজ্জব আলী মোল্লা, দোহার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বিথী, মুকসুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.এ হান্নান খান, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক শওকত হোসেন মি সম্ভ্রাট মোল্লা বিজনেট পয়েন্টের স্বত্বাধিকার না. চামেলি আক্তারসহ আরও অনেকে।
আরো পড়ুন : শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়
আরো পড়ুন : মেহ প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের কার্যকরী সমাধানসমূহ
আরো পড়ুন : পাইলস রোগে করণীয়
আরো পড়ুন : জেনে নিন দীর্ঘক্ষণ মিলনের ঔষধ
আরো পড়ুন : একজিমা হলে কী করবেন?








