

গাজী মোঃ মহসিন :
আগামী ১১ নভেম্বর সাড়া দেশের ন্যায় চাঁদপুর সদর উপজেলার ১০ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এই ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনায়ন প্রত্যাশীদের নির্বাচনী মাঠেও দৌড়ঝাঁপ শুরু হয়েছে।

তারই ধারাবাহিকতায় আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়ন যুবলীগের জরুরী সধারন সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় যুবলীগের তৃণমূল নেতৃবৃন্দের মতামতে যুবলীগ থেকে আওয়ামীলীগের দলীয় মনোনায়ন দেয়ার জোর দাবি করে নেতৃবৃন্দ।
৩ সেপ্টেম্বর (রবিবার) বিকাল সাড়ে ৫টায় আশিকাটি ইউনিয়ন পরিষদ হল রুমে সদর উপজেলা যুবলীগের সদস্য ও ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোঃ সেলিম মালের সভাপতিত্বে সাধারণ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য, ইউনিয়ন যুবলীগের সমন্বয়ক ও সাবেক ছাত্রনেতা মোঃ মোরশেদ আলম মিয়া।
সাধারণ সভায় আশিকাটি ইউনিয়ন যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডাঃ শাহআলম গাজীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সদস্য আবুল হাসানাত নয়ন, জাহাঙ্গীর কবির কিশোর, ৩নং কল্যাণপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক গাজী মোঃ শাহাবুদ্দিন, ১নং বিষ্ণুপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ জহিরুল ইসলাম মিয়াজী, আশিকাটি ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম মামুন মাল, যুগ্ম আহ্বায়ক মোঃ মাহবুব আলম গাজী।
এছাড়াও সাধারণসভায় বক্তব্য রাখেন ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও হাপানীয়া ২নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মোঃ সোহাগ খান, ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ সেলিম প্রধানীয়া, সাধারণ সম্পাদক মোঃ হোসেন মিজি, ২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ রাজু মোল্লা, ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ আলমগীর শেখ, সাধারন সম্পাদক রাজন ধর, ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ শরাফত হোসেন আশরাফুল, সাধারন সম্পাদক ডাঃ খলিলুর রহমান প্রধানীয়া, ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি কবির সরকার, ৬নং ওয়ার্ড যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ এমরান কাজী প্রমুখ।
সাধারন সভায় উপস্থিত ছিলেন ৫নং রামপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আহসান হাবিব পাটওয়ারী, আশিকাটি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ ফারুক খান, মোঃ রহমান খান, ইসমাইল হোসেন রুপম গাজী, মোঃ শামীম পাটওয়ারী, মোঃ ইসমাইল পাটওয়ারী, মোঃ হারুন খান, মোঃ রুবেল খান প্রমুখ।
সাধারণ সভার শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক হাজী মোঃ মাহবুব আলম গাজী। সাধারণ সভায় ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ আলমগীর পাটওয়ারীর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
আরো পড়ুন : শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
আরো পড়ুন : যৌন রোগের কারণ ও প্রতিকার
আরো পড়ুন : ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
আরো পড়ুন : মেহ প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের কার্যকরী সমাধানসমূহ
আরো পড়ুন : গেজ, অশ্ব,পাইলসের সহজ চিকিৎসা










