রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে নিহত ২

রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর পাংশায় চলন্ত ট্রেনের ধাক্কায় মোমেনা বেগম (৬৫) নামে এক নারী ও তার নাতনী রুকাইয়ার (২) মৃত্যু হয়েছে। সোমবার দুপুরের দিকে পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের বালিয়াপাড়া সেনের ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোমেনা বেগম একই উপজেলার হাবাসপুর ইউনিয়নের চর আফড়া গ্রামের আকবর প্রামানিকের স্ত্রী ও রুকাইয়া একই গ্রামের মুকুল প্রামানিকের মেয়ে।

রাজবাড়ী রেলওয়ে থানার ওসি মো. মাসুদ আলম বলেন, সকালে মোমেনা বেগম নাতনী রুকাইয়াকে সাথে নিয়ে বালিয়াপাড়া গ্রামে বেয়াইন বাড়ীতে যান। সেখান থেকে রেললাইন দিয়ে ফেরার পথে দুপুর ১২টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা ফরিদপুরের ভাঙাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনটি তাদেরকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তারা নিহত হন।

এ ঘটনায় রাজবাড়ী রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। নিহতদের মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

আরো পড়ুন : শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়

আরো পড়ুন : মেহ প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের কার্যকরী সমাধানসমূহ

আরো পড়ুন : পাইলস রোগে করণীয়

আরো পড়ুন : জেনে নিন দীর্ঘক্ষণ মিলনের ঔষধ

আরো পড়ুন : একজিমা হলে কী করবেন?

You might like