

রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের নির্দেশনার পর দিনই রাজবাড়ীর পদ্মা নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা শুরু করেছে রাজবাড়ী জেলা প্রশাসন।
বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ।

জানাগেছে, গত বৃহস্পতিবার দুপুরে পদ্মা নদীর ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ রাজবাড়ী জেলা শহরের গোদার বাজার এলাকা পরিদর্শন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি বলেছেন, পদ্মা নদীর রাজবাড়ী জেলার অংশ থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধ করতে না পারলে লোহা দিয়ে বাঁধ নির্মাণ করলেও সে বাঁধ টিকবে না। ফলে অবৈধ বালু উত্তোলন বন্ধ করুন। প্রতিমন্ত্রীর এই ঘোষনার দিন গড়াতেই পদ্মা নদীতে ভ্রাম্যামান আদালত পরিচালনা করা হয়
রাজবাড়ী জেলা পুলিশের সহযোগিতায় পদ্মা নদীর সদর উপজেলার উড়াকান্দা এলাকায় ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা কালিন ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায়। তারা ড্রেজারটি অকেজো করার পাশাপাশি বালু ব্যবসায় মোঃ তাজুল খানকে ২০১০ সালের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
আরো পড়ুন : শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়
আরো পড়ুন : মেহ প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের কার্যকরী সমাধানসমূহ
আরো পড়ুন : পাইলস রোগে করণীয়
আরো পড়ুন : জেনে নিন দীর্ঘক্ষণ মিলনের ঔষধ
আরো পড়ুন : একজিমা হলে কী করবেন?










