পথচারীকে চাপা দিয়ে পালাতে গিয়ে উল্টে গেল বাস! মৃত্যু ২, আহত ২৫

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :

নীলফামারীর সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন বাসের ২৫ যাত্রী। রবিবার (৩১ অক্টোবর) বিকেল সোয়া ৩টার দিকে নীলফামারী-সৈয়দপুর বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মরিয়ম চক্ষু হাসপাতালের গাড়িচালক শহিদুল ইসলাম (৪৫) এবং অপরজন মিনিবাস যাত্রী মনছুর আলী (৫৯)। আহতদের সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসাপতালে নেওয়া হয়েছে।

পুলিশ জানায়, ফাহিম এন্টারপ্রাইজের একটি মিনিবাস (ঢাকামেট্টো-জ-১৪-০১৯৪) রংপুর থেকে ঠাকুরগাঁও যাচ্ছিল। পথে সৈয়দপুর-নীলফামারী বাইপাস সড়কে পথচারী শহিদুল ইসলামকে (৪৫) চাপা দেয়। এরপর চালক গাড়ির গতি বাড়িয়ে দিলে কিছু দূর গিয়ে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে উল্টে যায়।

বাসের যাত্রী মো. নুরুজ্জামান অভিযোগ করেন, তিনি ওই বাসে রংপুর থেকে ঠাকুরগাঁও যাচ্ছিলেন। রংপুর থেকে যাত্রা শুরুর পর থেকে মিনিবাসটির চালক বেপরোয়া গতিতে গাড়িটি চালাচ্ছিলেন। একই ধরনের অভিযোগ করেন বাসযাত্রী পঞ্চগড়ের শিক্ষার্থী হাবিবুর রহমান, সাঈদ ও দিনাজপুরের নাছিমা বেগম।

সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. মো. ওমেদুল হাসান প্রিয় সময়কে জানান, দুর্ঘটনায় আহত যাত্রীদের মধ্যে ২৩ জনকে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়েছে। এদের মধ্যে ১০ জন হাসপাতালে ভর্তি রয়েছেন এবং গুরুতর আহত একজনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। বাকি আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

আরো পড়ুন : শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়

আরো পড়ুন : মেহ প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের কার্যকরী সমাধানসমূহ

আরো পড়ুন : পাইলস রোগে করণীয়

আরো পড়ুন : জেনে নিন দীর্ঘক্ষণ মিলনের ঔষধ

আরো পড়ুন : একজিমা হলে কী করবেন?

You might like