কুমিল্লার দেবীদ্বারে এতিম শিশুদের নিয়ে দৃষ্টান্ত ফাউন্ডেশনের ইফতার

জাহাঙ্গীর আলম ইমরুল :

কুমিল্লার দেবীদ্বারে এতিম শিশুদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছে দৃষ্টান্ত ফাউন্ডেশন, কুমিল্লা।

জেলার দেবীদ্বার উপজেলার গুনাইঘরে সরকারি শিশু পরিবারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় মঙ্গলবার বিকেলে।

দৃষ্টান্ত ফাউন্ডেশন, কুমিল্লা’ এর সভাপতি মোহাম্মদ সাইফ উদ্দিন রনীর সভাপতিত্বে ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথি ছিলেন, পৌর ব্যবসায়ী সমিতির সভাপতি হিরন মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য লুৎফুর রহমান বাবুল, কুমিল্লা উত্তর জেলা যুবলীগ নেতা প্রভাষক সাইফুল ইসলাম শামীম, ঐতিহ্য কুমিল্লা’র পরিচালক সাংবাদিক জাহাঙ্গীর আলম ইমরুল, ডা. শাহিন আলম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন, দেবীদ্বার প্রেসক্লাবের সহ-সভাপতি ফখরুল ইসলাম সাগর, সাংবাদিক মোঃ এনামুল হক, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল হাসান, দেবীদ্বার নকল নবিশ সমিতির সভাপতি জয়দেব দত্ত, নকল নবিশ আলাউদ্দিন, দলিল লেখক হাফিজুর রহমান, ব্যবসায়ী মোঃ রাসেল, আলোকচিত্রী মোঃ সাইফুল ইসলাম সজিবসহ আরো অনেকে।

You might like