

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা ব্যুরো: ২০ এপ্রিল ২০২৩
কুমিল্লায় সরকারি শিশু পরিবারের এতিম শিশুদের জন্যে ইফতারের আয়োজন করেছে জেলা প্রশাসন।

বুধবার সন্ধ্যায় নগরীর সংরাইশ সরকারি শিশু পরিবারে জেলা প্রশাসন আয়োজিত ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পংকজ বরুয়া।
অতিরিক্ত জেলা প্রশাসক কাবিরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক জেড এম মিজানুর রহমান খান, সিনিয়র সহকারি কমিশনার মোহাম্মদ হেলাল চৌধুরী ও উত্তম কুমার দাশ, কুমিল্লা আদর্শ সদর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আরিফুর রহমান, শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক শরফুন্নাহার মনি, কুমিল্লা রিপোটার্স ইউনিটির সভাপতি সাইফ উদ্দিন রনী, ঐতিহ্য কুমিল্লা’র পরিচালক জাহাঙ্গীর আলম ইমরুল।
এসময় দেশ ও জাতির মঙ্গল কামনায় মুনাজাত করে শিশুপরিবারের এতিম শিশুরা। জেলা প্রশাসনের পক্ষ থেকে ইফতার আয়োজন করায় খুশি কোমলমতি এতিম শিশুরা।










