দোহারে জাহাজ মালিকদের আলোচনা সভা অনুষ্ঠিত

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ :

ঢাকার দোহারে জাহাজ মালিকদের ব্যবসায় ধ্বস ও পরিচালনা পর্যদের নেতৃত্বেও রদবদলের ব্ষিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ মে) দুপুরে উপজেলার নারিশা চৈতাবাতর এলাকার কৃতি সন্তান, দানশীল-সমাজসেবক, শিক্ষানুরাগী ও বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার মেহবুব কবিরের সভাপতিত্বে তার নিজ বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা জাহাজ ব্যবসার করুণ অবস্থার বর্ননা দিয়ে নেতৃত্বের রদবদলের বিষয়ে আলোচনা করেন। সামনে বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশনের (বিসিভোয়া)র নির্বাচন অনুষ্ঠিত হবে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান। এসময়ে তিনি জাহাজ ব্যবসার করুণ অবস্থার বর্ননা দিয়ে নেতৃত্বের রদবদলের বিষয়ে আলোচনা ও সমালোচনা করেন। তিনি আরও বলেন সারাদেশের বিসিভোয়া’র অর্ধেকের বেশী ভোটার দোহার ও নবাবগঞ্জ উপজেলার।

সামনে বিসিভোয়া’র নির্বাচন। সেই নির্বাচনের প্রস্তুতি নিতেই এ সভা করেছেন বলে জানান ইঞ্জিনিয়ার মেহবুব কবির। তিনি উপস্থিত জাহাজ মালিকদের বলেন, জাহাজ ব্যবসার বর্তমান অবস্থা সম্পর্কে আপনাদেরকে আজ আমার কিছুই বলার নাই। আপনাদের অবস্থা কেমন আছে, তা আপনারই আমার থেকে ভাল জানেন। আমি আপনাদের অধিকার আদায়ের জন্য আপনাদের পাশে থেকেছি-আছি এবং ভবিষ্যতেও থাকতে চাই।

আপনারা যদি আমাকে বাংলাদেশ কার্গো ভেসেল এসোসিয়েশনের নির্বাচন ব্যবসায়ী নেতা নির্বাচিত করতে চান,তবেই আমি নির্বাচনে অংশ নেব। আপনাদের স্বার্থ রক্ষায় ও অধিকার আদায়ের জন্য আমি কথা দিচ্ছি কেউ নির্বাচন করতে না চাইলেও আমি করব।

বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশনের সাবেক ভাইস প্রেসিডেন্ট মো. খুরশিদ আলমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সাবেক যুগ্ম সম্পাদক মাসুদ করিম, ঢাকা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শাহজাহান মোল্লা, বিসিভোয়া’র সদস্য মো. মোশাররফ হোসেন, আবু বকর মোড়ল, অলি উল্লাহ, মুকসুদপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান মহসিন শিকদার চঞ্চল, মাহাবুবুর রহমান বিশু, কাজী মিজানুর রহমান, হাবিবুর রহমান হাবীব প্রমুখ।

You might like