

ফরিদগঞ্জ সংবাদদাতা :
ফরিদগঞ্জে শিপু বেগম (৪০) নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করেছে।

উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের ষোলদানা গ্রামে এঘটনা ঘটে। শিপু বেগম ষোলদানা গ্রামের প্রবাসী কামাল হোসেনের স্ত্রী ও তিন সন্তানের জননী।
ফরিদগঞ্জ থানার এসআই রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার (১১ মে) রাতে শিপু বেগম পরিবারের সদস্যদের অগোচরে বিষপান করেন। পরে পরিবারের সদস্যরা টের পেয়ে তাকে দ্রæত চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নেয়ার পর তিনি মারা যান।

সংবাদ পেয়ে শুক্রবার (১২মে) দুপুরে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়েছে।







