জেলা ছাত্রদল সভাপতি কারামুক্তি হওয়ার কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচছা

শেরপুর প্রতিনিধি :

শেরপুর জেলা ছাত্রদলের সদ্য কারা মুক্তি পাওয়া সফল সভাপতি মোহাম্মদ শওকত হোসেন দীর্ঘ ৭৮ দিন কারাভোগের পর জামিনে মুক্তি লাভ করেন।

দীর্ঘদিন বিনা কারণে কারাভোগের পর জামিনে মুক্তি লাভ করে কেন্দ্রীয় নেতাদের সাথে দেখা সাক্ষাৎ করতে গেলে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের নিজস্ব উদ্যোগে ০৮ ই জুন বৃহস্পতিবার ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয় নয়া পল্টনে শেরপুর জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ শওকত হোসেন কে ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি শেরপুর জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা সুরুজ মন্ডল ও শেরপুর জেলার কৃতি সন্তান ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক আবু সুফিয়ান, শেরপুর জেলা ছাত্র দলের সহ সভাপতি মোহাম্মদ আমানুল্লাহ আপন, শেরপুর শহর ছাত্রদলের সদস্য সচিব খালিদুজ্জামন সিদ্দিকি আসিফ, মোঃ রবিন প্রমুখ।

শেরপুর জেলা ছাত্রদল সভাপতি বলেন, আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে ছাত্রদল কেন্দ্রীয় সংসদে দেখা করতে গেলে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি, ছাত্র সমাজের গর্ব, দেশনায়ক জনাব তারেক রহমান সাহেবের বিশ্বস্ত হাতিয়ার কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ভাই, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি শেরপুর জেলার দায়িত্বপ্রাপ্ত সুরুজ মন্ডল ভাই ও শেরপুর জেলার কৃতি সন্তান ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক আবু সুফিয়ান সহ নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এজন্য আমি সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।

You might like