

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা ব্যুরো: ১১ জুন ২০২৩
বিএনপি-জামায়াতের অপরাজনীতি ও দেশ বিরোধী কোনো ষড়যন্ত্রই এদেশে শেখ হাসিনার সরকারের মজবুত ভিত্তিকে নড়বড়ে করতে পারবে না।
কুমিল্লার মুরাদনগরে অনুষ্ঠিত বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য, অপরাজনীতি ও দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে শান্তি সমাবেশ বক্তব্য কালে কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকারসহ আওয়ামীলীগের অন্যান্য নেতাকর্মীরা এই মন্তব্য করেন।

মুরাদনগর উপজেলার বাংগরা উমালোচন উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার বিকেলে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার।
আওয়ামীলীগ নেতা বীরমুক্তিযোদ্ধা হারুনুর রশিদের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন মুরাদনগর উপজেলা চেয়ারম্যান ডক্টর আহসানুল আলম সরকার কিশোর। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন এডভোকেট সৈয়দ তানভীর আহমেদ ফয়সাল, আওয়ামীলীগ নেতা মাসুকুল ইসলাম মাসুক, বাঙ্গরা ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।
এসময় বক্তারা বলেন, এদেশে জাতির জনকের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের যে মজবুত ভিত্তি রচিত হয়েছে তা বিএনপি-জামায়াতের অপরাজনীতি ও দেশ বিরোধী কোনো ষড়যন্ত্রই নড়বরে করতে পারবে না।
মুরাদনগর উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নেতকাকর্মী সমাবেশে যোগ দেন। বিকেল চারটা থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এ সমাবেশ।










