শোষণ নয় সেবাই একমাত্র লক্ষ্য : মহিলা কাউন্সিলর প্রার্থী কানিছ ফাতেমা

সফিকুল ইসলাম রানা :

চাঁদপুরের মতলব উত্তরে ছেংগারচর পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী আগামী ১৭ জুলাই সোমবার নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়ন প্রত্র জমা দেওয়ার শেষ সময় ১৮ জুন রবিবার। মনোনয়ন প্রত্র যাচাই বাচাই ১৯ জুন সোমবার। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ২৫ জুন রবিবার।

আগামী ১৭ জুলাই ছেংগারচর পৌরসভা নির্বাচনে ৭,৮,৯। নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর পদপ্রার্থী কানিছ ফাতেমা সকলের দোয়া ও সমর্থন চেয়েছেন। তিনি সমাজের সৎ, নির্ভিক ও সাহসী নারী নেত্রী হিসেবে বিগত দিনে সুনামের সহিত কাজ করছে। জনগণ যদি তাকে সুযোগ দেন তাহলে মানুষের কল্যাণে কাজ করতে চান এই নারী নেত্রী তানিছ ফাতেমা ।

আসন্ন ১৭ জুলাই ছেংগারচর পৌরসভার নির্বাচনে সংরক্ষিত মহিলা সংরক্ষিত কাউন্সিলর পদে নির্বাচন করবে ফাতেমা। সমাজের অবহেলিত মানুষের পাশে থেকে এলাকার উন্নয়নে কাজের পাশাপাশি মাদকমুক্ত, বাল্যবিবাহ বন্ধ করা, সন্ত্রাস মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে কাজ করতে ও নির্যাতিত নারী সমাজের কল্যাণে তাদের সহায়তায় করাই তার মুল্য লক্ষ্য।

অসহায়দের সাহায্য সহযোগিতায় অগ্রগামী থাকায় তাকে আমরা ছেংগারচর পৌরসভার (৭,৮,৯ ) নং মহিলা সংরক্ষিত ওয়ার্ড থেকে বিপুল ভোটের মাধ্যমে নির্বাচিত করতে চাই।

কাউন্সিলর পদপ্রার্থী কানিছ ফাতেমা বলেন, আমি সব সময় মানুষের পাশে থেকে জনগণকে নিয়ে কাজ করছি। আমার ৭,৮,৯, ওয়ার্ডের উন্নয়নমূলক কাজসহ মানুষের সেবা করতে সবাইকে পাশে থাকার আহবান জানাচ্ছি । আমি এ পর্যন্ত আমার ভোটার এলাকার অসহায় দরিদ্র, গরীব-দুঃখী মানুষের পাশে থেকে সবসময় সাহায্য-সহযোগিতা করে আসছি এবং ভবিষ্যতেও করব। আমি জনগণের সেবায় নিয়োজিত থেকেছি বিধায় জনগণ আমাকে ভালবাসে। আমার উপর দায়িত্ব অর্পিত হলে আমি সঠিকভাবে পালন করব এবং জনসেবায় নিজেকে নিয়োজিত রাখব। আমি জনগণের কল্যাণে আমার ৭,৮,ও ৯ নং ওয়ার্ডের উন্নয়নমূলক কর্মকাণ্ড ভূমিকা রাখতে চাই ।

You might like