

ফরিদগঞ্জ সংবাদদাতা :
চাঁদপুরের ফরিদগঞ্জ অংশে প্রায় ১৭ কিলো মিটার জুড়ে ডাতাতিয়া নদী। এ নদীতে সম্প্রতি কুচরিপানা জট আর দখল দূষণে নদীটি অস্তিত্ব হারাতে বসেছে। প্রশাসনিক ভাবে নদী রক্ষায় তেমন কোন উদ্যোগ দিতে দেখা যায়নি। জেলা সদর থেকে এক সময় শত শত নৌকা চলতো মালামাল নিয়ে নদী পথে।

ফলে যেমনি নিরাপদ তেমনি ব্যয় সাশ্রয় হতো ব্যবসায়ীদের। কচুরি পানা জটে নৌচলাচল বন্ধ হয়ে পড়ে আর দখলদাররা নদীটি প্রতিনিয়ত গ্রাস করে গিলে খাচ্ছে। একই সাথে পৌরসভার বাজার ব্যবসায়ীরা ময়লা আবর্জনা ফেলে নদীটিকে চরমভাবে দূষণ করে চলছে। ফলে পানি দোষণ মাছে মড়ক দেখা দিচ্ছে ফি বছর।
বাজার ব্যবসায়ী মুখলেছুর রহমান, আলম, সোহাগ জানায় , নদীর কচুরিপানা অপসারণ পূর্বক দখল আর দূষণ মুক্ত হলে আমরা ভালো পরিবেশের পাশ্পাাশি কম খরচে আর নিরাপদে মালামাল নৌপথে বহন করতে পারবো।
নদীতীরের বসবাসকারীদের মধ্যে মোঃ শহীদ, কামাল, রেজু মুন্সী জানায়, প্রতি বছর পাণি নষ্ট হয়ে মাছে মড়ক লেগে থাকে। আমরা র্দূগন্ধে অস্বভাবিক পরিবেশে বসবাস করতে হচ্ছে। সরকারী ভাবে উদ্যোগ নিয়ে নদীর কচুরিপানা অপসারণ করা দরকার।
দায়ীত্বশীল কর্তা ব্যক্তিরা এ বিষয়ে উদাসীণ হওয়ায় এ সংকট আরোও তীব্র হচ্ছে । দিন দিন নদীটি সরু হয়ে পানি চলাচছে বিঘœ হচ্ছে। এভাবে চলতে থাকলে অল্প সময়ের মধ্যেই নদীটি অস্তিত্ব হারাবে।
ফরিদগঞ্জ কেরোয়াগামী সড়কের কেরোয়া ব্রীজের দুপাশে ময়লা আবর্জনা ফেলে পবিবেশ বিষিয়ে তোলছে। পৌর কর্তৃপক্ষ এ বিষয়ে উদাসীণতার পরিচয় দিয়ে চলছে। নদীটি স্বচল রাখলে নদী পাড়ের জেলে পরিবারগুলো স্বাচ্ছন্দে দিন কাটাতে পারবে। ব্যবসায়ীরা কম ব্যয়ে মালামাল নৌপথে বহন করতে পারবে। দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ রক্ষা করা যাবে। তাই আর বিলম্ব না করে এখনই উদ্যাগী হতে হবে নদী রক্ষায়।
এ বিষয়ে পৌর মেয়র বীরমুক্তিযুদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর বক্তব্য হচ্ছে , আমি এ বিষয়ে জরুরী ভাবে ব্যবস্থা নেবো। নদী রক্ষা ও পরিবেশ রক্ষায় যেকোন কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসিলিমুননেছা জানান, আমি নদীর দু“পাড়ের ব্যবসায়ীদের ময়লা নদীতে না ফেলার জন্য বলে এসেছি। এর ব্যত্তয় ঘটলে ব্যবস্থা নেয়া হবে। এছাড়া নদীটির ফরিদগঞ্জ অংশের একাধিক জায়গায় খনন করা জরুরী। তাহলে পানি প্রবাহ স্বাভাবিক হবে।







