কুমিল্লায় স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর সৌজন্যে সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

জাহাঙ্গীর আলম ইমরুল :

কুমিল্লায় স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর সৌজন্যে অনুষ্ঠিত হয়েছে সাইন্টিফিক সেমিনার। কুমিল্লা শহরের একটি পার্টি সেন্টারে শুক্রবার দিনব্যাপী অনুষ্ঠিত ‘ওরাল মেডিসিন উইথ রিসেন্ট আপডেট’ শীর্ষক এই সাইন্টিফিক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশেষজ্ঞ দন্ত চিকিৎসক ডা. সারোয়ার জামাল বিপ্লব।

অনুষ্ঠানে বাংলাদেশ ডেন্টাল সোসাইটি কুমিল্লা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ডা. মোহাম্মদ শোয়েব এর সভাপতিত্বে বক্তব্য রাখেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর ডিভিশনাল সেল্স ম্যানেজার মোঃ নূরুল আবসার, স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর মেডিক্যাল সার্ভিস ডিপার্টমেন্ট এর এক্সিকিউটিভ ডা. ফাহিম মাসুদ। সাইন্টিফিক সেমিনার কুমিল্লা অঞ্চলের শতাকি দন্ত চিকিৎসক অংশ নেন।

এছাড়াও স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর টেরিটরি ম্যানেজার হাসানুর রহমান, মোঃ মশিদুল ইসলামসহ কুমিল্লা অঞ্চলে স্কয়ার ফার্মাসিউটিক্যালস এ কর্মরত অন্যান্য পদস্থ কর্মকর্তাবৃন্দসহ এসময় উপস্থিত ছিলেন। এসময় র‌্যাফেল ড্র, পুরস্কার বিতরণসহ চিকিৎসকদের সম্মানে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। আসময় চিকিৎসকগন স্কয়ার ফার্মাসিউটিক্যালস্ এর ঔষধের গুণগত মানের ভ‚য়সী প্রসংশা করেন।

You might like