

ফরিদগঞ্জ সংবাদদাতা :
চাঁদপুরের ফরিদগঞ্জে ১৫নং উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ কাউছারুল আলম কামরুল বিচার প্রার্থীর জামানতের টাকা না দিয়ে আতœসাত করার পাঁয়তারা করছে।

ঘটনার সত্যতাস্বীকার করে সাবেক চেয়ারম্যান আলহাজ¦ মিলন চৌধুরী, সাবেক চেয়ারম্যান আলহাজ¦ বিল্লাল হোসেন ভূঁইয়া ও মোঃ আরিফুর রহমান আজাদ জানান, কোন অজানা কারণে টাকা দিচ্ছেনা চেয়ারম্যান তা আমরা জানিনা।
ভূক্তভোগী আবু ইউছুপ লিখিত অভিযোগ ও মৌখিকভাবে জানান, গত ৯ মাস পূর্বে চেয়ারম্যানের হাতে ৬০হাজার টাকা জামানত রাখি। তিনি ঠিকাদারকে দিয়ে কাজ না করায়ে পুরো টাকাই আতœসাত করার পাঁয়তারা করছে। গত ৮ আগষ্ট /২৩ইং আমাকে খবর দিয়ে নিয়ে তারা অনুগত বাহিনী দিয়ে হুমকীদমকি দিয়েছে। টাকাতো দেকেইনা বরং কোন টু শব্দও করতে পারবনা বলে হুশিয়ার করে দেয়।
তিনি আরোও জানান, নির্বাহী কর্মকর্তা কে লিখিত অভিযোগ দিলে তিনি অভিযোগটি গ্রহণ না করে ফেরৎ দিয়ে বলেন, আমরা জনপ্রতিনিধিদেরবিচার করতে পারবোনা।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মোঃ কামরুল হাসানের বক্তব্য হচ্ছে, কিসের টাকা ? আমি জানিনা । আপনারা এসে তদন্ত করে দেখেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাছলিমুন্নেছাকে ফোন দিলে তিনি মোবাইল ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে জেলা প্রশাসক মোঃ কামরুল হাসানকে অভিযোগটি গ্রহণ না করার কথা জানালে তিনি বিষটি দেখছেন বলে জানিয়েছেন।







