

মোঃ মহিউদ্দিন, ফরিদগঞ্জ সংবাদদাতা :
চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকার ঐতিহ্যবাহী কেরোয়া গ্রামের কিশোর ও তরুণ সমাজকে বিপথগামীতা থেকে রক্ষার বিশেষ ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে এলাকাবাসী।

রোববার বিকেলে স্থানীয় কেরোয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে এক মতবিনিময় সভার আয়োজন করেছে এলাকাবাসী। সভায় মোঃ আমীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ মহিউদ্দিন,অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাগর হোসেন, ফয়সাল । পবিত্র কোরান থেকে তেলাওয়াত করে,মাহিদুল । সভায় সঞ্চালনার দায়িত্বে ছিলেন, মোঃ সালাউদ্দিন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, কিশোর ও তরূণ সমাজ বিপথগামীতায় জড়িয়ে পড়েছে। কিশোর অপরাধ প্রবনতা আশংকাজন হারে বেড়ে চলছে। পারিবারিক ও সামাজিক শাসন নেই বললেই চলে। এমন পরিস্থিতিতে সামাজিক ও পারিবারি অনুশাসন বিলুপ্তি পথে হারিয়ে যেতে বসেছে।
এমন পরিস্থিতিতে কিশোর ও তরুণদের খেলাধুলা ও বিনোদন ব্যবস্থাকে বাড়াতে হবে। এদের জন্য খেলার মাঠ লাগবে, এদের ঐক্য গড়ে ভালো অভ্যাসে অভ্যেস্ত করতে হবে। যেমন খেলাধুলা,বই পড়া ,পত্রিকা পড়া, স্বেচ্ছাশ্রমে এলাকার রাস্তা ঘাটের উন্নয়ন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, বড়দের শ্রদ্ধা ও ছোটদের ¯েœহসহ নিজেকে আতœবিশ^াসী করে গড়ে তোলা। তাহলে সমাজে ওপরিবারগুলেঅতে শান্তি আসতে পারে। তারা আরোও বলেন, ছোটখাটো বিষয় ও ভাই-ভাই বিরোধ , স্বামী স্ত্রী বিরোধ, প্রতিবেশীর সাথে ঝগড়ার সূত্রে থানায় মামলা , জায়গা সংক্রান্ত মামলা, মুরগী চোর আর গরু চুরীর মামলা আর অভিযোগ দিয়ে পুলিশকে ব্যস্ত রাখা হচ্ছে। এদিকে আইন শৃংখলার উন্নয়নে পুলিশ সঠিক সময়ে সঠিক কাজ করতে পারছেনা। এটা অত্যন্ত দু:খজনক। তাই আর কাল বিলম্ব না করে এখনই সমাজে কিশোর ও তরুণদের দিকর্নিদেশনা ও পরামর্শ দিয়ে সামাজিক ও পারিবারিক শান্তি নিশ্চিতে এগিয়ে আসা দরকার। সভায় শতাধীক কিশোর ও তরুণদের উপস্থিতিতে এ কথাগুলো প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা বলেন। সমাজের মোড়ল ও প্রভাবশালীরা এমন মহতী কাজে সহযোগীতা করতেই হবে বলে জোরদিয়ে বক্তারা বলেন এর ব্যত্যয় ঘটলে সমাজপতি আর জনপ্রতিনিধি কাউকেই ছাড় দেওয়া হবেনা হুশিয়ার করে দেন।
অনুষ্ঠান শেষে গাজীপুরে ছুরীকাঘাতে ক্ষতিগ্রস্থ ছাত্রের ন্যায় বিচার প্রাপ্তিতে ও দোষির কঠোর শান্তি নিািশ্চত করণে পুলিশকে আরোও সক্রিয় হতে হবে বলে উল্রেখ করেন। এছাড়াও চলমান সমাজে আর্থিক সুবিধায় ন্যায় বিচার না পাওয়া ও কুরুচিপূর্ণ কাজে জরিমানার অর্থ শালিসদের পকেটে থাকায় নিন্দা জানানোর পাশাপাশি সামনে এ কিশোর ও তরুণদের সাথে নিয়ে এর প্রতিকার ও প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা হবে।







