ফরিদগঞ্জে দিঘীর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ১০ জন আহত

ফরিদগঞ্জ সংবাদদাতা :

চাঁদপুরের ফরিদগঞ্জের কড়ৈতলীতে ঐতিহ্যবাহী বাবুর দিঘীতে মাছ ধরাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘাতে অন্তত:১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে, আলমগীর হোসেন(৩৫),রিফাত (২২), জিয়া (১৯) ,শাওন(২৪),পরান(২২) ।

সংঘাতের সংবাদ শুনে ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ৩১ আগষ্ট বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলা মুক্তিযুদ্ধা ডিপুটি কমান্ডার সোরয়োর হোসেনের নেতৃত্বে দিঘীতে মাছ ধরতে গেলে স্থানীয় যুবলীগ নেতা মুশফিকুর রহমান ইমু বাঁধা প্রদান করে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়া হয়।

স্থানীয়রা জানান, উভয় পক্ষের কাছে দেশীয় অস্ত্র দা , চেনী , লাঠিসোটা ও ককটেল ফাটিয়ে আতংঙ্ক সৃষ্টি করে । এ বিষয়ে ডিপুটি মুক্তিযুদ্ধা সারোয়ার হোসেন, মুক্তিযুদ্ধা সবর আলী , নান্নু, দেলোয়ার হোসেন পাটওয়ারী জানান, আমরা গত ১৫/২০ বছর যাবৎ এ দিঘী লীজ নিয়ে মাছ চাষ করে আসছি।

দিঘীতে ৯ একরের মধ্যে ৭ একর ২৫ শতক সরকারী সম্পত্তি রয়েছে। গত ৩ বছর ৫৮ হাজার টাকা করে লীজের টাকা পরিশোধ করে আসছি। আপনারা সাব লীজ দিয়েছিলেন কি? প্রশ্নের জবাবে অস্বীকার করে জানান, সাব-লীজ দেওয়ার কোন বৈধতা নেই তাই সাব লীজ দেওয়া হয়নি। তবে স্থানীয়রা জানান, মুক্তিযুদ্ধারা লীজ নিয়ে পরে মৌখিক ভাবে সাব লীজ দিয়েছেন। কমপক্ষে ১০ লাখ টাকা দিঘীর ইজাড়া মূল্য থাকলেও সিন্ডিকেট করে সরকারের বড় অংকের রাজস্ব ফাঁকি দিয়ে চলছে।

এ বিষয়ে স্থানীয় যুবলীগ নেতা মুশফিকুর রহমান ইমু জানান, আমরা মুক্তিযোদ্ধাদের কাছ থেকে সাব লীজ নিয়ে দির্ঘদিন যাবৎ এ দিঘীতে মাছ চাষ করে আসছি। মুক্তিযুদ্ধারা উদ্দেশ্য প্রনোদিতভাবে বাড়াটিয়া সন্ত্রাসী এনে আমাদের চাষকৃত দিঘীতে জাল দিয়ে রাত ৯ টারদিকে মাছ লুট করতে আসে। খবর শুনে বাঁধা দিতে গেলে ,তারা আমাদের উপর অর্ততিক দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে অন্তত: ১৫ জন আহত করেছে।

এ বিষয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শহিদুল্যাহ তপাদার জানান, শুক্রবার এ বিষয়টি নিয়ে থানায় বসেছিলাম। মালিক পক্ষের একজন অনুপস্থিত থাকায় সুরাহা করা সম্ভব হয়নি। তাই আগামী বুধবার আবার সুরাহার জন্য বসা হবে । দিঘীটি আমরা ২ বছরের জন্য মুক্তিযোদ্ধা দেলোয়ার পাটওয়ারীরর ছেলে সাবেক মেম্বার উজ্জল পাটওয়ারীর কাছে লীজ দিয়েছিলাম।

থানা পুলিশের এস আই সুমন মিয়া ,এএসআই মোঃ মহিউদ্দিন জানান, সংঘর্ষের সংবাদ শুনে ঘটনাস্থলে এসে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছি।

এ বিষয়ে থানা ভারপ্রাপ্ত (তদন্ত) ওসি প্রদীপ মন্ডল জানান, সংঘাতের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে থমথমে বিরাজমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোন পক্ষ থানায় লিখিত অভিযোগ করেনি। তবে পুলিশিং তদন্ত অব্যাহত রয়েছে।

You might like