ফরিদগঞ্জে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প

ফরিদগঞ্জ সংবাদদাতা :

চাঁদপুরের ফরিদগঞ্জে শুক্রবার দিনব্যাপী এ,আর পাইলট সরকারী হাই স্কুলে ফ্রি মেডিক্যাল ক্যাস্পের আয়োজন করেছেন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার মোঃ মোস্তফা হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ- সভাপতি মোঃ মহিউদ্দিন, সংশ্লিষ্ট স্কুল প্রধান শিক্ষক মোঃ রফিকুল আমিন কাজল , অধ্যাপক লোকমান হোসেন প্রমূখ।

ডাক্তার মোস্তফা হোসেনের নেতৃত্বে ১৩ জন ডাক্তার বিনা মূল্যে ঔষধসহ প্রায় সহস্্রাধীক সাধারণ মানুষকে চিকিৎসা সেবা প্রদান করেছে। প্রত্যেক মাসেই এভাবে ফরিদগঞ্জের প্রত্যন্ত এলাকায় অন্তত: এবার চিকিৎসা সেবা দিয়ে চলছেন।

You might like