

সাইদ হোসেন অপু চৌধুরী :
চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ সুস্থ হয়ে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন।

১২ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে এই মতবিনিমেষ সভা অনুষ্ঠিত হয়।
এসময় নেতা কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু আমাদের একটি স্বাধীন মানচিত্র এনে দিয়েছেন। যেখানে সকল ধর্মের মানুষের সুখে শান্তিতে বসবাস করবে। কিন্তু স্বাধীনতার পরাজিত শক্তি সেটি কখনোই চায়নি। তারা সবসময় সুযোগের অপেক্ষায় ছিলো। তারা স্বাধীন দেশকে আবার পিছিয়ে দিতে জাতির জনককে স্ব-পরিবারে হত্যা করে। বঙ্গবন্ধুকে হত্যার মধ্যদিয়ে তারা এদেশের স্বাধীনতাকে হত্যার ষড়যন্ত্র করেছিল। একইভাবে ২১ আগস্ট জননেত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করে স্বাধীনতা বিরোধী চক্র।
তিনি আরো বলেন, এখনো খন্দকার মোস্তাকের পরমাত্মারা আমাদের চারপাশে ঘুড়ে বেড়াচ্ছে। তাদের বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে। জননেত্রী শেখ হাসিনার দৃড় নেতৃত্বে বাংলাদেশে আজ উন্নত সমৃদ্ধ রূপান্তরিত হচ্ছে। তাই সকল বিভাজন ভুলে চাঁদপুরে বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসীদের আওয়ামী লীগের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর সহ-সভাপতি আব্দুর রশিদ সর্দার, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, সদস্য অ্যাড. বদিউজ্জামান কিরণ, সিদ্দিকুর রহমান ঢালী, পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন মন্টু দেওয়ান, শ্রম বিষয়ক সম্পাদক মনজুরুল আহমেদ মঞ্জু, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ওহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ সিরাজ গাজী, চাঁদপুর পৌরসভার সাবেক কাউন্সিলর মাহফুজুর রহমানসহ আওয়ামী লীগের বিভিন্ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, দীর্ঘ দেড় মাস তিনি অসুস্থ ছিলেন, অসুস্থতার কারণে তিনি ১৫ই আগস্ট বঙ্গবন্ধু শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসসহ দলীয় বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত থাকতে পারেননি।







