

মোঃ মহিউদ্দিন, ফরিদগঞ্জ সংবাদদাতা :
চাঁদপুরের ফরিদগঞ্জে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যাক্ত (পুরাতন) ভবনের টেন্ডার নিয়ে লঙ্কা কান্ড ঘটেছে। টেন্ডার ভাগাভাগি নিয়ে নির্বাহী অফিসের সামনে বাকবিতন্ডা হয়েছে।

উপজেলা শিক্ষা অফিসারের কক্ষে তার ওপর চড়াও হয়েছে সরকার দলের নেতা-কর্মীরা। টেন্ডার নিয়ে তিনটি গ্রæপে দ্ব›েদ্বর জের ধরে এক কার্য্য দিবসে টেন্ডার ঘোষণা ও অপর কার্য্য দিবসে বাতিল করা হয়েছে।এরই মধ্যে একাধিকবার বাতিল আবার ঠিক রাখার ঘটনাও ঘটেছে।
এদিকে ১৭টি ভবনের মূল্য নির্ধারণ হয়েছে পানির দরে। ১২ই সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে খবর পাওয়া গেছে, তিনটি বিদ্যালয়ের প্রায় অর্ধেকের ওপরে ভেঙ্গে ফেলা ও ইট বিক্রি করে দেয়া হয়েছে। ঘটনার সত্যতা পাওয়া গেছে। ওই লঙ্কা কান্ড ঘটেছে বৃহস্পতি ও রোববার। অভিজ্ঞ জনরা বলেছেন, ভবনের দর পুনঃ নির্ধারণ করা দরকার।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলা শিক্ষা অফিস থেকে কয়েক মাস আগে নির্বাহী অফিসার তাছলিমুন নেছা বরাবর চিঠি প্রেরণ করে ১৭টি বিদ্যালয়ের পুরাতন ভবন ঝুঁকিপূর্ণ উল্লেখ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়। তদন্ত কমিটি গঠন করলে সেগুলো ঝুঁকিপুর্ণ মর্মে প্রতিবেদনে জানানো হয়।
প্রকৌশল অফিস মূল্য নির্ধারণ করে। এরপর, ভবনগুলো নেয়ার জন্য আওয়ামী লীগের অন্তত তিন গ্রæপ দ্ব›েদ্ব লিপ্ত হয়। তারা নির্বাহী ও শিক্ষা অফিসে বাকবিতন্ডায় লিপ্ত হয়। এক পর্যায়ে তিন গ্রæপ সমঝোতায় পৌঁছে নির্বাহী অফিসারকে জানালে তিনি ৭ই সেপ্টেম্বর বৃহস্পতিবার টেন্ডার নোটিশ প্রকাশ করেন। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তছলিম উদ্দিন একা পাঁচটি বিদ্যালয় ও অন্যান্যরাও ভাগ বসালে পুনরায় দ্ব›দ্ব বাধে। এতে, ১০ই আগস্ট রোববার টেন্ডার স্থগিত করেন নির্বাহী অফিসার।
কিন্তু, রহস্য জনকভাবে পাইকপাড়া (দক্ষিণ) ইউপির দক্ষিণ শাশিয়ালি সরকারী প্রাথমিক বিদ্যাল,কালির বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নলগোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবনগুলোর দেয়াল ও ছাদ ভেঙ্গে ফেলা হয়েছে। ভবন ভাঙ্গার তথ্য বুধবার স্বীকার করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাছলিমা অক্তার। তিনি বলেছেন, শিক্ষা অফিসার ফোনে অনুমতি দিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে, প্রতিটি বিদ্যালয়ের মূল্য নির্ধারণ করা হয়েছে ৯ হাজার টাকা । অপর একটি সূত্র জানিয়েছে, ২০ হাজার টাকা। এ ব্যপারে জানার জন্য শিক্ষা অফিসারকে অফিসে পাওয়া যায়নি। অফিস সহকারী ওয়াজি উল্লাহ বলেছেন, এ সব কাগজপত্র স্যারের কাছে। জানতে চাইল শিক্ষা অফিসার টেন্ডর কমিটির সদস্য সচিব জহিরুল ইসলাম মুঠোফোনে জানান জেলা সদরে রয়েছেন। তালিকা চাইলে ও প্রতিটি ভবনের মূল্য কিভাবে নির্ধারণ করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ইউএনও অফিসের আমিনের কাছে যান। আমিন জানিয়েছেন, আমাদের কাছে কিছু নেই। সবই শিক্ষা অফিসে।
শাশিয়ালি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত হয়ে জানা গেছে, ভবন ভাঙ্গার কাজ করেছেন জনৈক মোস্তফা (৪০)। তিনি বলেন, আমি ভাঙ্গার কাজ করেছি। মূল্যের বিষয়ে কিছু জানি না। কে ভাঙতে বলেছে প্রশ্নের উত্তরে বলেন, শিক্ষা অফিসের ওয়ার্ক অর্ডার আছে। দেয়াল ভাঙ্গার পর, সেখান থেকে চার হাজার ইট বিক্রি করা হয়েছে ৩৫ হাজার টাকা। জানতে চাইলে মোস্তফা ইট বিক্রির তথ্য স্বীকার করেছে। মাঠে ইটের আরও স্তুপ দেখা গেছে।
উপজেলা প্রকৌশলী আবরার আহম্মেদ এর অফিসে গিয়ে তাকে পাওয়া যায়নি। মুঠোফোনে একাধিকবার কল দিলে তিনি রিসিভ করেননি। অফিস সহকারী আমেনা বেগম বলেছেন, আমাদের অফিস থেকে স্টিমেইট করে সব কাগজপত্র শিক্ষা অফিসে পাঠিয়ে দিয়েছি।
বিশ^স্ত সূত্রে টেন্ডারে উল্লেখিত বিদ্যালয়গুলোর নাম জানা গেছে। সেগুলো উত্তর আলোনীয়া, চান্দ্রা বাজার, পূর্ব গাব্দেরগাঁও, বাসারা, লোহাগড়, নলগোড়া, পূর্ব বদরপুর, পূর্ব কাওনিয়া, শোশাইরচর, পূর্ব বদরপুর (২), সাইসাঙ্গা, দক্ষিণ শাশিয়ালি, পূর্ব দেইচর,পশ্চিম দেইচর, ফরিদগঞ্জ বালিকা (দক্ষিণ), ফরিদগঞ্জ মডেল জিপিএস , বারো পাইকা সরকারিপ্রাথমিক বিদ্যালয়। অভিজ্ঞ কয়েকজন ঠিকাদার ও প্রকৌশলী দাবী করেছেন প্রতিটি পুরাতন ভবনের ঠিকাদার আড়াই লাখ টাকা দরে বিক্রি করেছেন। তারা বলেছেন, ভবনগুলোর দর পুনরায় নির্ধারণ করা প্রয়োজন। না হলে, এ দামেই পরবর্তীতে টেন্ডার দেয়া হবে। তাছাড়া ডেন্টার বিহিন ভেঙ্গে নেয়া স্কুল ভবন গুলোর কি হবে ?







