

মোঃ মহিউদ্দিন :
চাঁদপুরের ফরিদগঞ্জের কালিরবাজার এলাকার গজারিয়া নিবাসী ঢাকাস্থ বাংলাবাজার “নিউ বুক মার্ক’র” সত্ত¦াধিকারী বিশিষ্ট বই ব্যবসায়ী সুলতান আহমেদ (৮০) শুক্রবার রাতে বার্ধক্য জনিত কারণে ঢাকায় নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—রাজেউন)। তিনি মৃত্যু কালিন স্ত্রী , ৪ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার বাদ জুম্মা স্থানীয় কালিরবাজার ঈদগাঁ মাঠে জায়নামাজ শেষে গজারিয়ায় পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়। জানাযার নামাজ পড়িয়েছেন, জৈনপুরী হজুর।
এ সময় জায়নামাজ পূর্ব আলোচনা ও উপস্থিত ছিলেন , জাতীয় পার্টির কেন্দ্রিয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আলমগীর শিকদার লোটন, সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহম্মদ ভূঁইয়া, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি সহকারী অধ্যাপক মোঃ মহিউদ্দিন, সাবেক ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলাম , কালির বাজার কলেজ শিক্ষক জাহাঙ্গীর আলম,প্রভাষক হারুনুর রশিদ , শিক্ষক মোঃ মোশাররফ হোসেন প্রমূখ। তাঁর মৃত্যুতে এলাকার মানুষ একজন ভালো মানুষকে হারালো । তিনি সমাজের মানুষের সাথে মিলেমিশে উন্নয়ণ ও ভালো কাজে সহযোগীতা করে স্মরনীয় হয়ে আছেন।







