

মোঃ মহিউদ্দিন, ফরিদগঞ্জ সংবাদদাতা :
চাঁদপুরের ফরিদগঞ্জে গাউছিয়া কমিটির উদ্যোগে বৃহস্পতিবার এক বর্নাঢ্য আয়োজনে জসনে জুলুছ ঈদে মিল্লাদুন্নবী(স:) পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে পাঁচ হাজার লোক সমাগমের মধ্যদিয়ে একটি বর্নাঢ্য র্যালী চতুরা-বাস স্ট্যান্ড ও ফরিদগঞ্জ বাজার হয়ে চরপাড়া মাদ্্রাসা মাঠে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।
এ সময় র্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, কেন্দ্রিয় গাউছিয়া কমিটির যুগ্ন সম্পাদক আব্দুল মালেক বুলবুল, উপজেলা গাউছিয়া কমিটির সভাপতি আবুল কালাম আযাদ,সাধারন সম্পাদক আঃ মন্নান মনু ভূঁইয়া , মাওঃ খোরশেদ আলম আল কাদেরী , অধ্যক্ষ মাও ঃ মোশারর্ফ হোসেন পাটওয়ারী , আছিম উদ্দিন মাস্টার, জহিরুল ইসলাম প্রমূখ। আলোচনা ও মোনাজাত শেষে ৫ হাজার ভক্তের মাঝে প্যাকেট খাবার বিতরণ করা হয়েছে।







