

মোঃ মহিউদ্দিন, ফরিদগঞ্জ সংবাদদাতা :
শারদীয় দুর্গাপুজা উৎযাপনের জন্য ফরিদগঞ্জে ২০টি মন্ডপ প্রস্তুত করা হয়েছে। আগামী ২২ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্যদিয়ে সকল মন্ডপে পাঁচদিন ব্যাপি পূজা উৎযাপন শুরু হবে। ২৬ অক্টোবর দশমীতে দেবী সির্জনের মধ্যদিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব।

পুজারি ও ভক্তদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। পুজারিদের বিশ^াস অসুর বিনাশী দেবী দুর্গার আগমনে অশুভ শক্তির বিনাশ সাধন করে শান্তি আনতে সক্ষম হবে। তাছাড়া দেবী ঘোটকে আসবে এবং ঘোটকেই দেবীকে বিসর্জ দেওয়া হবে।
পুজা মন্ডপগুলো হচ্ছে, ফরিদগঞ্জ শ্রীশ্রী লক্ষèীনারায়ণ জিউর আখড়া, দাস পাড়া যুব সংঘ, দক্ষিন ধানুয়া সার্বজনিন আখড়া,চান্দ্রা লক্ষèীনারায়ন আখড়া, খাড়খাদিয়া সার্বজনিন দুর্গোৎসব, একতা সংঘ লোহাগড়,আইটপাড়া পশ্চিম বড়গাঁও, তাম্্রশাসন সার্বজনিন দুর্গোৎসব, গুপ্টি সেনবাড়ি সার্বজনিন দুর্গোৎসব,আষ্টা বাড়ি সার্বজনিন দুর্গোৎসব, ,আষ্টা বিনোদবিহারী বাড়ি দুর্গোৎসব, শ্রীকালিয়া-বৈচাতরী সার্বজনিন উৎসব, ভগভতি সার্বজনিন দুর্গোৎসব,লক্ষœীনারায়ন (ঠাকুর বাড়ি) সার্বজনিন দুর্গোৎসব, রামকৃঞ্চ আশ্রম কড়ৈতলী, নবকিশোর নগন্ড চক্রবর্তীর বাড়ি সার্বজনিন দুর্গোৎসব, রাধাঁ গোবিন্দ আলোনিয়া দুর্গোৎসব, দক্ষিন রুপসা সাহার বাড়ি সার্বজনিন দুর্গোৎসব ও সর্বমঙ্গলা সংঘ রুপসা হরিসভা ।
এ বিষয়ে উপজেলা পুজা পরিষদের আহবায়ক লিটন কুমার দাস জানান, আসন্ন দুর্গাপুজা উৎযাপনের জন্য ২০ পুজা মন্ডপ প্রস্তুত রয়েছে। আমরা সম্প্রতি প্রস্তুতি মূলক সভা সম্পন্ন করেছি। আশা করি নিরবিঘœ পরিবেশে দুর্গোৎস সম্পন্ন হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌলী মন্ডল জানান,শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎস পালনে সকল প্রস্তুতি সম্পন্ন করতে অচিরেই সভা আহবান করবো। যাতে উৎসব মূখর পরিবেশে দুর্গোৎসব পালন করতে পারে।







