ফরিদগঞ্জে টানা বর্ষণে শাক-সবজিসহ ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতি

মোঃ মহিউদ্দিন, ফরিদগঞ্জ সংবাদদাতা :

উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌর সভায় ভারী বর্ষণে নিন্ম এলাকাগুলোতে জলাবদ্ধাতার সৃষ্টি হয়ে ফসল ও শাক-সবজির ব্যাপক ক্ষতি হয়েছে।

বিশেষ করে আগাম সবজি চাষীরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ দিকে পারিবারিক সবজি বাগানগুলোতে জলাবদ্ধাতার কারণে ক্ষতি হয়েছে। সবজি চাষী রেজু মুন্সী , হাবিবুল্যাহ , এছাহাক মিয়া জানান, আমরা বর্ষণের আগে ৫০ শতক জমিতে লাল শাক , মূলা শাকসহ সবজি চাষ করেছি। বৃষ্টির কারণে আমারা সম্পূর্ণ মার খেতে হয়েছে।এখন সার বীজ কোথায় পাবো। ধার-দেনা করে ফসল চাষ করে এখন সব হারিয়ে বসে আছি।

মাছের ঘেরগুলো ভেসে হাওয়ার উপক্রম হয়েছে। আমন ধান চাষীরাও ব্যাপক ক্ষতি স্বীকার হয়েছে।

You might like