ফরিদগঞ্জে গাছের চারা বিতরণ

মোঃ মহিউদ্দিন, ফরিদগঞ্জ সংবাদদাতা :

চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান বলেছেন, জলবায়ুর পরিবর্তন রোধে আমাদের প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে।

নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে মাননীয় প্রধানমন্ত্রী এজন্য নিরলস কাজ করছেন। এ সময় তিনি আরোও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আপনারা সকলে উন্নয়নের কথা এবং নৌকায় ভোট দানের জন্য জনগণের দ্বারে দ্বারে যান।

শনিবার (৭ অক্টোবর) বিকালে ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সামনে এমপির বরাদ্দকৃত ফলজ বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন।

এ সময় উপজেলা নিবার্হী কর্মকর্তা মৌলি মন্ডল, উপজেলা প্রকৌশলী আবরার আহমেদ, আওয়ামীলীগ নেতা খাজে আহমেদ মুজমদার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলী আক্কাস পাটওয়ারী, উপজেলা যুবলীগের আহŸায়ক আবু সুফিয়ান শাহিন, যুগ্মআহŸায়ক হেলাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান পাটওয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।

You might like