

ফরিদগঞ্জ সংবাদদাতা :
৫ই অক্টোবর বিএনপির কেন্দ্র ঘোষিত লংমার্চে অংশগ্রহণ করে দলীয় নেতাকর্মীরা । ঐ লংমার্চে যাওয়ার সময় ফেসবুক লাইভে এসে স্লোগান দেন, ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহŸায়ক ফারুক খান।

ফেসবুক লাইভে দেওয়া স্লোগান মুহূতের্র ছড়িয়ে পড়ে সামজিক যোগাযোগ মাধ্যমে। ওই দিনই ক্ষুব্ধ হয়ে উপজেলা ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা লাইভে এবং ফেসবুকে পোস্ট দিয়ে যুবদল নেতা ফারুক খানের স্লোগানের বিরোধিতা করেন। পরের দিন ৬ অক্টোবর (শুক্রবার) বিকালে উপজেলার রুপসা উত্তর ইউনিয়নের রুপসা বাজারে প্রতিবাদ মিছিল ও সমাবেশের ডাক দেন।
পূর্ব ঘোষনা অনুযায়ী পরের দিন ৬ অক্টোবর শুক্রবার বিকালে উপজেলা আওয়ামীলীগের নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, যুগ্ম আহŸায়ক ওয়াহিদুর রহমান রানা, আরিফুর রহমান আজাদ,রুপসা উত্তর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান কাউছারুল আলম কামরুল , ছাত্রলীগ,যুবলীগ, অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সহ রুপসা বাজারে একটি প্রতিবাদ মিছিল সমাবশে করেন।
এদিকে যুবদল নেতার ফেসবুক লাইভে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে উপজেলা যুবদলের যুগ্ম-আহŸায়ক ফারুক খানের বসত ঘরে দফায় দফায় ভাংচুর ও স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছে।
দফায় দফায় বসত ঘরে ভাংচুরের ঘটনায় প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ফারুক খানের পরিবারের সদস্যরা।
ফারুক খানের স্ত্রী সেলিনা আক্তার পরান জানান, শুক্রবার জুমার নামাজের পর আমার বাড়িতে কে বা কাহারা কয়েকটি দলে বিভক্ত হয়ে তিন তিন বার হামলা , ভাংচুর ,স্বর্ণালংকার লুটে নেয়াসহ আমাকে লাঞ্চিত করাসহ আমার ছেলেকে ছাদ থেকে পুকুরে ছুড়েঁ ফেলেছে। আমার হাতে থাকা এক ভরি ওজনের একটি ব্যাজলাইটও নিয়ে যায় দুর্বুত্তরা । আমার ছোট ছেলে সাইফ’কে ছাদ থেকে লাথি মেরে ফেলে দেয়। ইট মেরে আমার ঘরের জানালাগুলোর কাঁচ ভেঙ্গে ফেলে, আমার ঘরে ডুকে কয়েকটি রুমে হামলা ও ভাংচুর চালায়। হামলার সময় আমি ৯৯৯ নাম্বারে তিনবার কল দিলেও পুলিশ আমার ফোন রিসিভ করেনি। তালা লাগানো রুমের দরজা লাথি মেরে ভেঙ্গে ভিতরে ডুকে ভাংচুর করেছে। এমন পরিস্থিতিতে আমি আমার জীবন ও ইজ্জত বাঁচানোর তাগিদে পালিয়ে যাই ।

উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু বলেন, হামলার বিষয়ে আমরা জেলা ও কেন্দ্রীয় নেতাকর্মীদের সাথে কথা বলেছি। হামলার বিষয়ে উপজেলা যুবদলের পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এ বিষয়ে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাহেদ সরকার বলেন, প্রধান মন্ত্রীকে নিয়ে অসালীন বক্তব্য দেওয়ায় আমরা প্রতিবাদ মিছিল ও সমাবেশ করি। তার বাড়িতে কে বা কাহারা হামলা করেছে তা আমাদের জানা নাই।
এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম জানান, থানায় এ পর্যন্ত কোন অভিযোগ হয়নি। অভিযোগ ফেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।







