কুমিল্লায় বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও যুবলীগের সংঘর্ষ, আহত ৫

কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কর্মসূচি ও মহানগর যুবলীগের শান্তি সমাবেশকে কেন্দ্রকরে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বেশকয়েজন আহত হয়েছে।

শুক্রবার (১৩ অক্টোবর) সকাল ১১টার দিকে নগরীর রানীর বাজার সড়কে এ ঘটনা ঘটে।

এতে বাংলাদেশ যুব ঐক্য পরিষদের অন্তত পাঁচজন হয়েছেন বলে জানা গেছে। আহত চারজনে পরিচয় পাওয়া গেছে,তারা হলেন নগরীর স্কুল শিক্ষক আদিত্য দাস (৩৮), সুশীল দাস (৫২), তন্ময় দাস (২০), কালীপদ শীল (৩৮)। একজনের পরিচয় এখনো জানা যায়নি। তারা সবাই ঠাকুরপাড়া এলাকার বাসিন্দা।

হামলার বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক তপন বকসী বলেন, ‘মিছিল নিয়ে আমরা কর ভবনের কাছ পর্যন্ত এলে পুলিশ আমাদের বলে আরেকটি মিছিল আসছে আমরা যেন ফিরে যাই। আমরা সঙ্গে সঙ্গে ফিরে যাচ্ছিলাম। এ সময় তারা (ওই মিছিলে থাকা নেতাকর্মীরা) আমাদের ওপর পেছন থেকে হামলা চালায়। এতে আমাদের কয়েকজন আহত হয়েছেন। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।’

কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া, অতিরিক্ত পুলিশ সুপার আশফাকুজ্জানাম জানান, ‘প্রতিবাদ সমাবেশে হামলায় আহতদের দেখতে দুপুরে তাদের বাসায় যান জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান ও পুলিশ সুপার আব্দুল মান্নানসহ পুলিশের পদস্থ কর্মকর্তারা। এ সময় তাদের চিকিৎসার খোঁজখবর নিয়ে এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।’

অতিরিক্ত পুলিশ সুপার আশফাকুজ্জানাম বলেন, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ ও বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদের মিছিলটি কান্দিরপাড়ের দিকে যাচ্ছিল, অন্যদিক থেকে মহানগর আওয়ামীলীগের শান্তির মিছিল রানীর বাজারের দিকে যাচ্ছিলো। কর ভবনের সামনে মিছিল দুটি মুখোমুখি হলে ধাওয়াপাল্টাধাওয়া হয়। এসময় পুলিশ দুইপক্ষকেই থামিয়ে দেয়।

ঘটনার পর পর কুমিল্লা পূজা মন্ডপ গুলো নিরাপত্তার চাদরে ডেকে রেখেছে কুমিল্লা জেলা পুলিশ।

সম্প্রতি সংসদ সদস্য মৃণাল কান্তি দাসকে নিয়ে মুন্সীগঞ্জের মেয়র ফয়সাল বিপ্লবের ‘সাম্প্রদায়িক গালাগাল’, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিনের ‘দুর্গাপূজায় মাদক বিরোধী এক বক্তব্য’, কুড়িগ্রামের চারণ কবি রাধাপদ রায়ের ওপর হামলা এবং বিভিন্ন জায়গায় পূজার প্রাক্কালে মন্দিরে হামলা ও ভাঙচুরের অভিযোগের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেছিল হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরীর রানীর বাজারে প্রতিবাদ সভার আয়োজন করে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ ও বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ।

অন্যদিকে বিএনপি ও জামায়াতের নৈরাজ্যর প্রতিবাদে সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের অনুসারী মহানগর যুবলীগের আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ এর নেতৃত্বে নগরীর রামঘাট দলীয় কার্যালয় থেকে একটি শান্তি মিছিল বের করে কুমিল্লা মহানগর যুবলীগ।

উল্লেখ্য যে, কুমিল্লা সদর আসনের এমপি আ.ক.ম বাহাউদ্দিন বাহারের ‘মদমুক্ত পুজা’ উদযাপন বক্তব্য সামাজিক মাধ্যমে বেশ আলোচনা সৃষ্টি হয় ।

পরে বৃহস্পতিবার সকালে কুমিল্লা টাউন হলে পূজা উদযাপন কমিটির ব্যানারে এক সভায় সাংসদের ভুল ভাবে ব্যাখ্যা প্রদান করা হয়েছে বলে বিবৃতি দেন হিন্দু নেতারা। এরপর শুক্রবার এ বিবৃতির বিপক্ষে পাল্টা বিবৃতি দেয় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখা। এছাড়া বিভিন্ন কারনে কুমিল্লা মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি শিব প্রসাদ রায় ও সাধারণ সম্পাদক অচিন্ত দাস টিটুর পদ সাময়িকভাবে স্থগিত করা হয়।

You might like