

সাইদ হোসেন অপু চৌধুরী :
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, শারদীয় উৎসব বাংলার ঐতিহ্য। শারদীয় উৎসব সার্বজনীন, এ উৎসব সবার জন্য। দেবীদুর্গার আবির্ভাব ছিল দুষ্টের দমন ও সৃষ্টের পালনের জন্য। যারা শুভ কাজকে বাধা দিয়ে অশুভ কাজ করে তাদের প্রতিহত করতে হবে।

তিনি রবিবার (২২ অক্টোবর) শহরের বাসস্ট্যান্ড স্বর্ণখোলা হরিজন কলোনীতে মন্ডপ পরিদর্শন করে অসহায়দের মাঝে অর্থ ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সুজিত নন্দী বলেন, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক প্রতিষ্ঠার জন্যে বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধে সবাই ঝাঁপিয়ে পড়েছিল এবং দেশকে স্বাধীন করেছিল। প্রধানমন্ত্রীর নেতৃত্বে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্রের যে শুভ যাত্রা শুরু হয়েছে তা অব্যাহত থাকবে। বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল নজির রয়েছে। এখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ পরস্পর মিলেমিশে একসঙ্গে বসবাস করেন। ধর্ম যার যার উৎসব সবার, ধর্ম যার যার রাষ্ট্র সবার। সারাদেশব্যাপী সারম্বরে দূর্গা পূজা উদযাপন হচ্ছে। আমাদের ইতিহাস ঐতিহ্যের প্রতি যারা আঘাত হানতে চায় তাদের রুখতে হবে। পৃথিবীর সকল ধর্মেই শান্তির কথা বলা আছে। পৃথিবীর সকল ধর্মে সৃষ্টির সেরা জীব মানুষকে বলা হয়।
তিনি আরো বলেন, দেবী দূর্গার আবির্ভাব হয়েছিল অশুভ শক্তিকে বিসর্জিত করতে। জননেত্রী শেখ হাসিনা সারাদেশে পূজা যেন ভালোভাবে উপভোগ করতে পারে তারজন্যে ব্যাপক কার্যক্রম গ্রহণ করেছেন। আজকে প্রধানমন্ত্রীর উন্নয়ন কর্মকান্ডকে ত্বরান্বিত করতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।
স্বর্ণখোলা হরিজন কলোনী দূর্গাপূজা কমিটির সভাপতি রাজু হরিজনের ও হরিজন সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি আকাশ দাসের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আতাউর রহমান পাটওয়ারী,
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জি আব্দুর রব ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, শ্রমও বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী।
শনিবার সন্ধ্যার পর থেকে সুজিত রায় নন্দী পূজা মণ্ডপ পরিদর্শন শুরু করেন। প্রথমে তিনি স্বর্ণখোলা হরিজন কলোনীতে মন্দির মন্ডপ পরিদর্শন করেন, পরে পর্যায়ক্রমে মিশন রোড রামকৃষ্ণ আশ্রম, নতুন বাজার শ্রী শ্রী গোপাল জিউর আখরা, কালী মন্দির, গোয়াখোলা কুন্ডের বাড়ি মন্দির, পুরানবাজার হরিসভা মন্দির







