

সাইদ হোসেন অপু চৌধুরী :
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরের বিভিন্ন উপজেলায় পূজা মন্ডপ পরিদর্শন করেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার সাইফুল ইসলাম বিপিএম পিপিএম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

এ সময় দুর্গাপূজা উপলক্ষে চলমান প্রস্তুতি, নিরাপত্তা ও অন্যান্য কার্যক্রম পরিদর্শন করেন তারা।
২১ অক্টোবর শনিবার বিকাল থেকে পূজা মণ্ডপ পরিদর্শন শুরু করেন। প্রথমে মতলব উত্তর উপজেলার চর পাথালিয়া শিবপুর শ্রী শ্রী অতুল বিশ্বাস বাড়ি দুর্গা মন্দির পরিদর্শন করেন, পরে পর্যায়ক্রমে…. মতলব দক্ষিণে শ্রী জগন্নাথ দেব মন্দির, কচুয়া উপজেলার কড়ইয়া সার্বজনীন শ্রী শ্রী শারদীয় দুর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেন।
মন্দির পরিদর্শন শেষে জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, সাধারণত দুষ্কৃতকারীরা সরকার ও সমাজের সুনাম নষ্ট করতে পূজার সময় ঘটনা ঘটিয়ে থাকে। তাই সবাইকে সজাগ থাকতে হবে। যে সময় কেউ থাকে না, ঠিক সেই সময়ে তারা অপকর্ম ঘটায়। তাই পুরো সময়টা সজাগ থাকতে হবে। বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল নজির রয়েছে। এখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ পরস্পর মিলেমিশে একসঙ্গে বসবাস করেন। কতিপয় দুষ্কৃতকারী অঘটন ঘটিয়ে আমাদের সহাবস্থানকে বিনষ্ট করতে চায়, দেশের ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে চায়। আমরা তাদের কঠোর হস্তে দমন করতে বদ্ধপরিকর।
তিনি বলেন, কোনো দুষ্কৃতিকারী সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, যাতে ভবিষ্যতে কেউ কোনো ধরনের অঘটন ঘটানোর দুঃসাহস না দেখাতে পারে।
পরিদর্শনকালে তারা মন্ডপগুলোর নিরাপত্তার বিষয়ে খোঁজ খবর নেন এবং মন্ডপে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্তব্যরত পুলিশ ও আনসার সদস্যসহ স্বেচ্ছাসেবকদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। এছাড়া বিভিন্ন পূজা কমিটির নেতৃবৃন্দ ও পুরোহিতদের সাথে কুশল বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. বিনয়-ভূষণ মজুমদার, মতলব ২ আসনের মনোনয়ন প্রত্যাশী এম ইসফাক আহসান, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, সহ-সভাপতি পরেশ মালাকার, যুগ্ম সম্পাদক গোপাল সাহা, সহকারী কমিশনার ভূমি আল ইমরাম, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাজান শিশির, মতলব সার্কেল খায়রুল ইসলাম, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাস, মতলব দক্ষিণ পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, মতলব উত্তর থানার ওসি মোঃ মহিউদ্দিন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল দাস, শ্রী শ্রী অতুল বিশ্বাস বাড়ি দুর্গা মন্দির কমিটির সভাপতি তপতি মল্লিক, শ্রী জগন্নাথ দেব মন্দিরের সভাপতি শ্রী সংকর রাও নাক, সাধারণ সম্পাদক চন্দন সাহা, কচুয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র সাহা, কড়ইয়া সার্বজনীন শ্রী শ্রী শারদীয় দুর্গা পূজা মন্ডপের সভাপতি মানিক মজুমদার সাধারণ সম্পাদক সুশান্ত কর।







