মনপুরায় শারদীয় দুর্গোৎসবের পূজারিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়

রাকিবুল হাসান,মনপুরা, প্রতিনিধি :

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভোলার-৪ আসনের সংসদ সদস্য ও যুব ও ক্রীড়া মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব ব্যক্তিগত তহবিল থেকে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মনপুরা উপজেলার পাঁচটি ইউনিয়নে মোট ১১ টি মন্দিরে ২০ হাজার টাকা করে আর্থিক অনুদান ও গরীব মহিলাদের মাঝে শাড়ী বিতরণ করেন।

সোমবার (২৩ অক্টোবর) উপজেলা দক্ষিণ সাকুচিয়া শ্রী শ্রী আনন্দ দায়নী মন্দির প্রাঙ্গনে সনাতন ধর্মালম্বীদের বৃহত্তর ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শারদ শুভেচ্ছা ও মতবিনিময়কালে এসব অর্থ ও শাড়ী বিতরণ করেন ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে এমপি জ্যাকব বলেন,বাংলাদেশ একটি সার্বজনীন রাষ্ট্র। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ বাস্তবায়ন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । তার দক্ষ নেতৃত্বে সকল ধর্ম, জাতি, বর্ণ ও গোষ্ঠীর মধ্যে শান্তির সুবাতাস বইছে। এ দেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই একসঙ্গে বসবাস করবে। আর সেই  সম্প্রীতি বজায় থাকে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকে। হাজার বছরের লালিত এই সৌহার্দ্য ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করতে আগামীতে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। জ্যাকব উপজেলা আওয়ামীলীগ ও সকল অংগ সংগঠনের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্র মোকাবেলা করার নির্দেশ দেন ।

দক্ষিণ সাকুচিয়া শ্রী শ্রী আনন্দ দায়নী পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি বাবু মোহরলাল চক্রবতীর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখে দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব অলিউল্লাহ কাজল ।

এ সময় আরো উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান শেলিনা আক্তার চৌধুরী,চরফ্যাশন উপজেলার পরিষদের চেয়ারম্যান জয়নাল আবদীন আখন, মনপুরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহিরুল ইসলাম,মনপুরা থানা অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম,মনপুরা উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক জাকির হোসেন মিয়াসহ বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি-সম্পাদকসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় শেষে উপজেলা প্রায় ১৪ কোটি টাকা ব্যায়ে নব নির্মিত মনপুরা উপজেলা কমপ্লেক্স ভবন ও উপজেলা আওয়ামীলীগ দ্বিতল ভবন কার্যালয় উদ্বোধন করেন।

এতে উপস্থিত ছিলেন , আওয়ামীলীগের সহসভাপতি একে এম শাহাজাহান মিয়া, আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মোশারেফ হোসেন মজনু ফরাজী, চরফ্যাসন উপজেলা যুগ্ন সম্পাদক হাসেম মহাজন,মনপুরা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বায়জিদ কামাল, উপজেলা যুবলীগের সভাপতি ও হাজিরহাট ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন হাওলাদার, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনির, স্বেচ্ছাসেবকলীগ সম্পাদক গিয়াস উদ্দিন আযম, ছাত্রলীগ সভাপতি শামসুদ্দিন সাগর, সম্পাদক সুমন ফরাজী সহ অন্যান্যরা।

You might like