চাঁদপুরের প্রথম বাবুরহাটে মহাদশমীতে জীবন্ত মাতৃপূজা উদযাপন

গাজী মোঃ মহসিন :

মায়ের প্রতি ভক্তিশ্রদ্ধা ও ভালোবাসা জানাতে চাঁদপুর পৌর ১৪নং ওয়ার্ড বাবুরহাট রমেশ চন্দ্র দে মহাশয়ের বাড়িতে প্রতি বছরের ন্যায় এবছরও জীবন্ত মাতৃপূজার আয়োজন করা হয়।

মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে চাঁদপুর পৌর পূজা উদযাপন পরিষদের আয়োজনে ও বাবুরহাট স্বর্গীয় রমেশ চন্দ্র দে মহাশয়ের বাড়ি পূজা কমিটির সার্বিক সহাযোগিতায় চাঁদপুর জেলায় প্রথম আয়োজিত গত ৪ বছরের ন্যায় এবছরও জীবন্ত মাতৃপূজার উদ্বোধন করেন চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল চন্দ্র।

উদ্বোধকের বক্তব্যে বাবু তমাল চন্দ্র বলেন, চাঁদপুর জেলায় ২২৫ টি পূজা মন্ডপে এবছর দুর্গাপূজা পালিত হয়েছে। এই পূজাটি আমরা সার্বজনীনভাবে উদযাপন করতে চেষ্টা করেছি। তবে জীবন্ত মাতৃপূজা চাঁদপুরে এটাই প্রথম। তিনি সকল মায়েদের উদ্দেশ্যে বলেন, আপনারা আপনাদের সন্তানদের যেমন ভালোবাসেন তেমনি অন্যদেরও ভালোবাসতে হবে। আপনি যদি কারো কাছ থেকে কোন কিছু প্রত্যাশা না করেন তাহলে আপনার কোন কষ্ট থাকবে না। আর যদি প্রত্যাশা করেন, তাহলে আপনার প্রত্যাশার চেয়ে কম পেলে অসন্তুষ্ট থেকেই যাবে। আপনি আপনার মেয়েকে যেমন ভলোবাসেন, তেমনি পুত্রবধূকেও তেমনি ভালোবাসতে হবে।

বাবুরহাট স্বর্গীয় রমেশ চন্দ্র দে মহাশয়ের বাড়ি পূজা উদযাপন কমিটির সভাপতি ডা. জল্লাল আচার্যের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক যুবরাজ দাসের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি নেপাল চন্দ্র ও সাধারণ সম্পাদক সুমন সরকার জয়সহ অন্যান্য নেতৃৃৃবৃন্দ।

চাঁদপুর পৌর পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি চন্দন চন্দ্র দে এর সার্বিক তত্ত্বাবধানে এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক লিটন চন্দ্র সাহা, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক লিটন মজুমদার, নির্বাহী সদস্য সুকান্ত চন্দ্র, চাঁদপুর পৌর পূজা উদযাপন পরিষদের অর্থ বিষয়ক সম্পাদক মানিক সূত্রধর, মহিলা সম্পাদিকা মাধুরী সাহা সহ বিভিন্ন নেতৃবৃন্দ ও ভক্তবৃন্দ। উক্ত মাতৃপূজায় চন্ডি পাঠ করেন শ্যামল দাস ও পূজার পুরোহিত ছিলেন রোহিত দীপ্ত ঘোষ।

You might like