

মোঃ হৃদয় হোসেন, রায়পুর প্রতিনিধি :
লক্ষীপুরের রায়পুরে ২৪ অক্টোবর গভির রাতে কাজী মডেল ফার্মেসীতে সন্ত্রাসী হামলা চালিয়েছেন। কাজী মডেল ফার্মেসীর ম্যানেজার শামিম হোসেন গনমাধ্যম কর্মীদের বলেন, দিবা রাত্রি সার্ভিসের সময় সন্ত্রাসী হামলা ও অকথ্য ভাষায় হুমকী- হুমকী রায়পুর পৌর ৮নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলার রিয়াজ হোসেন মুন্সীর ছোট ভাই লাভলু মুন্সী উদ্দেশ্য প্রনোদিত ভাবে দুই একজন সংগীয় বাহিনী নিয়ে মাতাল ও উত্তেজিত হয়ে কাজী মডেল ফার্মেসীর স্বত্তাধিকারী কাজী জামসেদ কবীর বাক্কী বিল্লাহ নাম নিয়ে হুমকী ও অশ্লীল ভাষা প্রয়োগ করেন।

এসময় উপস্থিত ছিলেন কাজী মডেল ফার্মেসীর ম্যানেজার শামীম হোসেন ও তিনার স্টাফ তারেক কে মারার জন্য তেড়ে আসেন এবং দোকানের ব্যবহৃত মোটর সাইকেল উত্তেজিত অবস্থায় নিয়ে যাওয়ার হুমকী দেন, মোটর সাইকেল কেড়ে নেওয়ার জন্য তেড়ে আসেন।
এ ঘটনায় রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শিপন বড়ুয়া কে অবহিত করলে তিনি উপ-পরিদর্শক এস আই এনামুল হক সংগীয় ফোর্স সহ এসে নাইট গার্ড সহ উপস্থিতিদের থেকে বিবরন শুনে ঘটনার সত্যতা যাচাই করেন। এ ঘটনায় কাজী মডেল ফার্মেসীর পক্ষ থেকে আইনি পদক্ষেপ গ্রাহন করা হবে। বলে জানিয়েছেন ম্যানেজার শামিম হোসেন।







