আশিকাটি বিএনপি নেতা শামছুল হক প্রধানীয়ার ইন্তেকাল : জানাযা সম্পন্ন

গাজী মো. মহসিন :

চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ৭ বারের নির্বাচিত সফল মেম্বার ও বিএনপির সভাপতি মোঃ শামছল হক প্রধানীয়া ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি গত ৫ নভেম্বর রবিবার দুপুর ১টা ৩০ মিনিটে ঢাকা মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যু কালে তার বয়স হয়ে হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে তিনি ২ ছেলে ৪ মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন।

এর আগে তিনি গত ৩ নভেম্বর শুক্রবার নিজ এলাকা উঃ পাইকাস্তা আল মদিনা বাজার জামে মসজিদে জুমার নামাজ আদায় কালে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল ভর্তি করানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে আইসিওতে (লাইফ সাপোর্ট ) ভর্তি করানো হয়।

গতকাল রবিবার রাত সাড়ে ৯টায় উত্তর পাইকাস্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে ইমামতি করেন প্রধানীয়া বাড়ী জামে মসজিদের ইমাম ও খতিব মাওঃ আনোয়ার হোসেন প্রধানীয়া।

জানাযার নামাজে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ বিল্লাল পাটওয়ারী, ইউপি সচিব আবু বক্কর মানিক, মতলব দক্ষিণ উপজেলার ৬নং দঃ ইউপি চেয়ারম্যান মোস্তফা তালুকদার, সাবেক চেয়ারম্যান কবির চৌধুরি, বাবুরহাট কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওঃ মূফতি ফারুক আহমেদ, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক মোঃ মনির গাজী, আশিকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ রাজ্জাক ভূইয়া, কল্যাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন খান, আশিকাটি ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক সিরাজ প্রধানীয়া, সাবেক সাধারন সম্পাদক বাবুল পাটওয়ারী, বর্তমান সভাপতি আবু ইউছুফ মিন্টু মিজি, সাধারন সম্পাদক কাজী আলী আশরাফ রিপন, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হারুন রশিদ সরকার, যুবদলের সভাপতি মোঃ বারেক খান বারী, সাধারন সম্পাদক মোঃ মমিন খান, ছাত্রদলের সভাপতি মোঃ হৃদয় মাল, সাধারন সম্পাদক মেহেদী পাটওয়ারী সহ এলাকার সকল শ্রেনী পেশার মানুষ। জানাযার নামাজ শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মরহুম শামছল হক প্রধানীয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আশিকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি আবু ইউছুফ মিন্টু মিজি ও সাধারন সম্পাদক কাজী আলী আশরাফ রিপন। তারা মরহুমের বিদ্রোহী আত্মার মাগফেরাত ও দোয়া কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

You might like