কুমিল্লায় পাট পণ্যের ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জাহাঙ্গীর আলম ইমরুল :

কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে জেলা পর্যায়ে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধির নিমিত্তে পাট সংশ্লিষ্ট ব্যবসায়ী ও স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভা এবং পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন- ২০১০ বাস্তবায়নের লক্ষ্যে উদ্ধুদ্ধকরন সভা।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব পংকজ বড়ুয়ার সভাপতিত্বে সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন, পাট অধিদপ্তর এর মহাপরিচালক ও অতিরিক্ত সচিব ড. সেলিনা আক্তার।

বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন শুভেচ্ছা বক্তব্য দেন পাট অধিদপ্তর, কুমিল্লার ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মোঃ নাদিম আক্তার।

বিসিক কুমিল্লার ডিজিএম মোঃ মুন্তাসির মামুন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক আসাদুর রহমান, সচেতন নাগরিক কমিটি (সনাক) কুমিল্লার সভাপতি আলহাজ্ব শাহ্ মোহাম্মদ আলমগীর খান, প্রথম আলোর সাংবাদিক গাজীউল হক সোহাগ, মাছরাঙা টিভি ও দৈনিক সময়ের আলোর সাংবাদিক জাহাঙ্গীর আলম ইমরুল বক্তব্য রাখেন। এছাড়াও সভায় পাট ব্যবসায়ী, পাট চাষী, বিভিন্ন দপ্তরের প্রধানগন, বাজার কমিটির সদস্য, জুট মিলের প্রতিনিধি, অটোরাইস মিল মালিক সভিতির সভাপতি, সেক্রেটারি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ সংশ্লিষ্ট স্টকহোল্ডারগন উপস্থিত ছিলেন।

সভায় সঠিক সময়ে পাটের বীজ সরবরাহ করার বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতা কামনা, সরকারি খাদ্য গুদামের বস্তায় সিল না মারা, পাটের বস্তার পর্যাপ্ত ব্যবহার সরবরাহ নিশ্চিত করার বিষয়ে সভাকে অবহিত করণ, ডাইভারসিফাইড পন্য তৈরী ও পন্যের প্রচার বাড়াতে হবে, পন্য আমদানির ক্ষেত্রে পাটের বস্তার ব্যবহার নিশ্চিত করার আহবান জানান এবং পলিথিন কারখানা বন্ধের আহবান এবং পণ্যের মোড়কে পাটজাত পণ্যের ব্যবহার ও পাটজাত পণ্যের ব্যবসার ক্ষেত্রে লাইসেন্স আইন শিথিল করার আহবান জানান।

পাট অধিদপ্তর এর মহাপরিচালক ও অতিরিক্ত সচিব ড. সেলিনা আক্তার উপস্থিত সবার কথা শোনেন ও বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং বিভিন্ন দিক দির্দেশনা প্রদান করেন।

পরিশেষে সবাইকে মোড়ক আইন মেনে চলার পরামর্শ প্রদান করেন, সবাইকে সচেতন হবার পরামর্শ প্রদান করেন এবং পলিথিন ব্যবহারে সবাইকে নিরুৎসাহিত করেন, নিজেদের পাটের পন্য ব্যবহার বৃদ্ধির পরামর্শ প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পংকজ বড়ুয়া।

You might like