রায়পুরে মাদ্রাসায় দুর্ধর্ষ ডাকাতি

মোঃ হৃদয় হোসেন রায়পুর প্রতিনিধি :

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা ১০ নং রায়পুর ইউনিয়নের হাজী হাজেরা আমিন ইসলামিক একাডেমিতে ১৩ নভেম্বর (মঙ্গলবার) গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়।

অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মোঃ মোরসালিন অফিস সময়ে মাদ্রাসায় এসে দেখেন ছয়টি ফ্যান ,ঘন্টা বাজানো বেল, সবকটি কক্ষের তালা ভাঙ্গা , আলমারি খুলে প্রয়োজনীয় কাগজপত্র তছনছ করে নিচে পেলে রাখা হয়েছে।

মাদ্রাসার ব্যাপক ক্ষয়ক্ষতি হয় , এখবর শুনে তাৎক্ষণিক মাদ্রাসায় আসেন, আলহাজ্ব মোঃ আমিন, পরিচালক আব্দুল লতিফ, উপদেষ্টা মন্ডির সদস্য জাহাঙ্গীর আলম মেম্বার, সাবেক মেম্বার তছলিম উদ্দিন। মাদ্রাসার প্রায় ৫০,০০০ হাজার টাকার আসবাবপত্র নিয়ে যায় ডাকাত দল, এর আগে কয়েকবার ফ্যান ও টিউবওয়েল খুলে নিয়ে যায় কুচক্রী মহল।

এ ঘটনায় মাদ্রাসা কর্তৃপক্ষ জনপ্রতিনিধি ও প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন।

You might like