আশিকাটির হোসেনপুরে মা কালীর মন্দির ও লোকনাথ আশ্রমে ২৪ প্রহর ব্যাপী হরিনামযজ্ঞ শুরু

গাজী মোঃ মহসিন :

চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের পূর্ব হোসেনপুরে মা কালী মন্দির ও লোকনাথ আশ্রমে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ২৮ তম বাৎসরিক উৎসব ও ২৪ প্রহর ব্যাপী শ্রীশ্রী হরিনামযজ্ঞ ও মহোৎসব ১৪৩০ অনুষ্ঠিত হবে আগামী ৩০ নভেম্বর বৃহস্পতিবার থেকে শুরু হয়ে শেষ হবে ৩ ডিসেম্বর রবিবার।

আজ বুধবার (২৯ নভেম্বর) সকাল ৮ টায় লোকনাথ বাবার বাল্য ভোগ ও প্রসাদ বিতরণ, দুপুরে রাজ ভোগ, ভোজন আরতি ও প্রসাদ বিতরণ, রাত ৮টায় আরতি কীর্তন শেষে দেশ ও বিদেশ থেকে আগত শিল্পী বৃন্দের কন্ঠে বাবার নাম গুনাগুন কীর্তন ও ভোরে উষালগ্নে নাম যজ্ঞ আরম্ভ হবে।

৩০ নভেম্বর, ১রা ও ২রা ডিসেম্বর ২৪ প্রহর ব্যাপী অখন্ড তারক ব্রহ্ম শ্রীশ্রী হরিনাম মহাযজ্ঞ হবে। ৩রা ডিসেম্বর (রবিবার) ব্রাহ্মমুহূর্তে নাম যজ্ঞ সমাপন্থে মহা হোম ব্রজ ধুলা গ্রহন, শান্তি বারি দান, নগর পরিক্রমা ও জলকেলী উৎসব অনুষ্ঠিত হবে।

শ্রী শ্রী হরিনাম মহাযজ্ঞে মধুর হরিনাম পরিবেশনায় কীর্তন পরিবেশন করবেন ভোলা জেলার শ্রী গুরু চৈতন্য সম্প্রদায় ও বৈষ্ণর নারায়ন দে, গোপালগঞ্জ জেলার রাই রসরাজ সম্প্রদায়, চাঁদপুর জেলার বলদেব জিউ সম্প্রদায়, কুমিল্লা জেলার লাকসামের শ্রী শ্রী নিউ মৈত্রী সম্প্রদায় এবং খুলনা জেলার চৈতন্য মহাপ্রভু।

শ্রীশ্রী হরিনামযজ্ঞ ও মহোৎসব কমিটি ও সকল ভক্তদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন চাঁদপুর জেলা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও জেলা স্বাধীনতা হোমিওপ্যাথিক পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ মানিক চন্দ্র সরকার।

You might like