ফরিদগঞ্জে গৃহবধূ ধর্ষণের পর হত্যা, বিচারের দাবীতে মানববন্ধন

ফরিদগঞ্জ  সংবাদদাতা :

ফরিদগঞ্জে গৃহবধূ আছমা আক্তার তানজিনাকে শ্বশুড়-শ্বাশুড়ির সহাযোগীতায় নির্যাতন ও ধর্ষণের পর হত্যার অভিযোগ এনে দেবর সাইমন ও শাহীনের বিচারের দাবিতে বুধবার (৬ নভেম্বর) বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

গ্রামের নারী,পুরুষ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে বিক্ষোভ মিছিলটি নয়ারহাট বাজার থেকে বের হয়ে ভাটিয়ালপুর চৌরাস্তা, ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড,উপজেলা সদর, উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধনে মিলিত হয়। থানার সামনে অবস্থান করে অপরাধীদের বিচারের দাবী জানান বিক্ষুব্ধরা।

ফাতেমা বেগম, মিনু আক্তার, ফাবিয়া জাহান, রুবেল খান বক্তব্যে বলেন, আসমার লাশের গোসল করানোর সময় তার শরীরের স্পর্শকাতর কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। অথচ বলা হয়েছিল সে গলায় ফাঁস দিয়েছে।

উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চির্কা গ্রামের রাঢ়ি বাড়ির হানিফ রাঢ়ির ছেলে মাসুমের সাথে চরমথুরা গ্রামের হাফেজ খানের মেয়ে আসমার প্রায় ৩ বছর পূর্বে বিয়ে হয়। তাদের ঘরে ১৮ মাস বয়সী আয়ান নামের একটি পুত্র সন্তান রয়েছে। জীবিকার তাগিদে আসমার স্বামী মাসুুম মালেয়শিয়াতে থাকলেও তার শ্বশুড়-শাশুড়ি ও দুই দেবর সাইমুন (২২) ও শাহীন(১৭)সহ একসাথে একঘরেই থাকতেন। গত শনিবার ( ২ নভেম্বর) রাতে আসমা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে আসমার ভাইসহ অন্যদের জানানো হয়।

আসমার মরদেহের পোস্ট মর্টেমের পর দাফন পূর্ব গোসলের সময় স্পর্শকাতর স্থানে আঘাতের চিহ্ন দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। থানা পুলিশও তাদের সুরতহাল রির্পোটে শরীরে লালচে দাগের কথা উল্লেখ করে।

ফরিদগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন বলেন, আসমার মরদেহ সুরতহাল করার সময়ে আমার সঙ্গীয় নারী পুলিশ সদস্যসহ অন্যরা আসমার শরীরের কিছু লালচে চিহ্ন থাকার কথা জানান।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হানিফ সরকার আসমার মরহেদ উদ্ধার করে ময়না তদন্ত ও এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের কথা নিশ্চিত করেছেন। তাছাড়া ময়না তদন্ত রিপোর্ট পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।

বুধবার, ০৬ নভেম্বর ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?

You might like